News Flash

  • Home
  • Uncategorized
  • ক্যান্সার আক্রান্ত সেরা ব্যাডমিন্টন তারকা লি চং ওয়ে
Image

ক্যান্সার আক্রান্ত সেরা ব্যাডমিন্টন তারকা লি চং ওয়ে

বেজিং, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : সর্বকালের অন্যতম সেরা ব্যাডমিন্টন তারকা লি চং ওয়ের নাকে ক্যান্সার। কিছুদিন আগেই গোল্ড কোস্টে কমনওয়েলথ গেমসে ভারতের কিদাম্বি শ্রীকান্তকে হারিয়ে সোনাজিতেছেন তিনি। বর্তমানে লি চং তাইওয়ানে। সেখানেই চিকিৎসা হচ্ছে তাঁর। মালয়েশিয়ার ব্যাডমিন্টন সংস্থার বক্তব্য, প্রথম স্টেজেই ক্যান্সার ধরা পড়েছে। চিকিৎসাতেও সাড়া দিচ্ছেন কিংবদন্তি শাটলার।যদিও অন্য সূত্রে খবর, মারণ রোগ ধরা পড়েছে তৃতীয় কি চতুর্থ স্টেজে। যা অত্যন্ত উদ্বেগের।

৩৫ বছরের লি বর্তমানে বিশ্বের চার নম্বর। ৬৯টি আন্তর্জাতিক খেতাব রয়েছে। অলিম্পিকে তিনটি রুপোর পদক রয়েছে। ব্যাডমিন্টনের ইতিহাসে তিনিই একমাত্র প্লেয়ার যিনি ১৯৯ সপ্তাহ ধরে বিশ্বের এক নম্বরেছিলেন। চিনে বিশ্ব মিট এবং তার পর এশিয়ান গেমস থেকে নাম তুলে নেন শ্বাসকষ্ট জনিত কারণে। তখনই ধরা পড়ে, মারণ রোগ তাঁর শরীরে বাসা বেঁধেছে। মালয়েশিয়ার ব্যাডমিন্টন সংস্থার প্রেসিডেন্ট দাতুকসেরি নর্জা জাকারিয়া বলছেন, ‘তাইওয়ানে ওর চিকিৎসা চলছে। ও চিকিৎসায় সাড়া দিচ্ছে। পরিবার এবং কাছের বন্ধুদের সঙ্গে এখন সময় কাটাচ্ছে।’ একই সঙ্গে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা যাতে রক্ষিতহয়, সে জন্যও সংবাদমাধ্যমের কাছে আবেদন জানিয়েছেন তিনি। ক্রীড়াবিদদের মধ্যে এই রোগের থাবা এই প্রথম নয়। ল্যান্স আর্মস্ট্রং, এরিক আবিদাল, যুবরাজ সিং, মার্টিনা নাভ্রাতিলোভা, রিচার্ড হ্যাডলি,জিওফ্রে বয়কট, জোয়েল বাট, সাইমন ও’ডোনেল, ডেভ কালাঘান, মাইকেল ক্লার্ক, সবাই ক্যান্সারকে হারিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। মারা গিয়েছেন ম্যালকম মার্শাল, মার্টিন ক্রোর মত ক্রিকেটার। ঠিকমতো চিকিৎসা হলে এবং রোগ শুরুর দিকে ধরা পড়লে অনেকটাই ফিরে আসার সুযোগ থাকে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top