News Flash

  • Home
  • Uncategorized
  • রাফাল ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করল সিপিআই নেতা ডি রাজা
Image

রাফাল ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করল সিপিআই নেতা ডি রাজা

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : রাফাল প্রসঙ্গে এবার প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করলেন সিপিআই নেতা ডি রাজা। দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার সঙ্গে বিষয়টি জড়িত। এই বিষয়ে নিজের মতামত ব্যক্তকরা উচিত প্রধানমন্ত্রীর। তার উচিত নিজেকে নির্দোষ প্রমাণিত করা বলে জানিয়েছেন ডি রাজা।

রাফাল নিয়ে সরগরব জাতীয় রাজনীতি। বিষয়টি নিয়ে জোর তরজার সৃষ্টি হয়েছে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে। কংগ্রেসের তরফ প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে। অন্যদিকে শনিবার কেন্দ্রীয় আইনমন্ত্রীরবিশঙ্কর প্রসাদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন এমন ধরণের মন্তব্য রাহুল গান্ধীর থেকে প্রত্যাশিত ছিল না। এমন ধরণের মন্তব্য করার কোনও অধিকার কংগ্রেস সভাপতির নেই। রাফাল ইস্যুতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীর বিবৃতি দাবি করলেন সিপিআই নেতা ডি রাজা। তিনি বলেন, বিষয়টি বেশ গুরুতর। এতে দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার দিকটি জড়িয়ে রয়েছে। ভারত এবং ফ্রান্স দুই দেশই বিষয়টির সঙ্গে জড়িত।রাফাল ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করছি। রাফাল নিয়ে নিজের স্বচ্ছ ভাবমূর্তির পরিচয় দিতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাফাল নিয়ে কি চলছে তা জানার অধিকার সাধারণ মানুষের রয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top