Posts of - September 23, 2018
রবিবার এশিয়া কাপে ফের মহারণে ভারত-পাকিস্তান
দুবাই, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : রবিবার ফের মহারণে একে অপরের বিরুদ্ধে নামছে ভারত-পাক। তবে আজকের মহারণে যে জিতবে তারই এশিয়া কাপ ফাইনালে খেলার সম্ভাবনা কার্যত নিশ্চিত হয়ে যাবে। আরহারলে অপেক্ষা করতে হবে একেবারে শেষ ম্যাচ পর্যন্ত। গত বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। ১৫ মাস পর আবারও দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের ম্যাচ। অনেকেই বলতে শুরুকরেছিলেন, ইতিমধ্যেই চ্যাম্পিয়্ন্স ট্রফি ফাইনালে হারের মধুর প্রতিশোধ নিয়ে ফেলেছে ভারত। এদিনে ভারত-পাকিস্তান ম্যাচটি হবে দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে। ভারতের সম্ভাব্য প্রথম একাদশ- রোহিত, ধাওয়ান, রায়াডু, কার্তিক, ধোনি, কেদার থাকবেন ব্যাটসম্যান হিসাবে। ভূবনেশ্বর কুমার,জশপ্রীত বুমরা থাকবেন পেস অ্যাটাকে। কুলদীপ-চাহ্বল-জাদেজা থাকবেন স্পিন আক্রমণে। এছাড়া পার্ট টাইম স্পিনার হিসাবে কেদার যাদব রয়েছেন। দুবাইয়ের পিচ এমনিতেই মন্থর। ভারত-পাকিস্তান গত ম্যাচেই তার প্রমাণ পাওয়া গিয়েছে। এই ম্যাচেও উইকেটের তেমন কোনও বদল হবে না। অর্থাৎ প্রথমে ব্যাট করে ২৭৫-২৮০ রান তুলতে পারলেইসুবিধাজনক জায়গায় থাকবে সেই দল। এদিনে যে দল জিতবে তারই কী এশিয়া কাপের ফাইনাল খেলা সম্পূর্ণ নিশ্চিত হবে না। ভারত যদি আজ জেতে এবং শেষ ম্যাচে আফগানদের বিরুদ্ধে হেরে যায়, তা হলেফাইনালে ওঠার ক্ষেত্রে নেট রান রেটের প্রশ্ন এসে যাবে।
সমান পয়েন্ট নিয়ে ফিফা ব়্যাঙ্কিংয়ের যৌথভাবে শীর্ষস্থানে বেলজিয়াম ও ফ্রান্স
জুরিখ, ২৩ সেপ্টেম্বর (হি.স.): সমান পয়েন্ট নিয়ে ফিফা ব়্যাঙ্কিংয়ের যৌথভাবে শীর্ষস্থানে উঠে এল বেলজিয়াম ও ফ্রান্স৷ ২৫ বছরে এই প্রথমবার সমান পয়েন্ট নিয়ে ফিফা ব়্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠে এল এই দুইদেশ৷ রাশিয়া বিশ্বকাপের তৃতীয় স্থান অর্জন করা বেলজিয়াম ও বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স ফিফা ক্রমতালিকায় দুই দেশেরই পয়েন্ট ১৭২৯ রয়েছে৷ ২৫ বছরে এই প্রথমবার ফিফা ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ভাগাভাগিকরে নিল বেলজিয়াম-ফ্রান্স৷ যদিও ভগ্নাংশ পয়েন্টের পার্থক্যে ফ্রান্সের উপরে জায়গা পেয়েছে বেলজিয়াম৷ ডি ব্রুইনদের দেশের পয়েন্ট ১৭২৯.২৫, পোগবারা পিছিয়ে রয়েছে কয়েক দশমিক ভগ্নাংশে৷ তাঁদের পয়েন্ট ১৭২৯.১২৷ তিন নম্বর স্থানে রয়েছে নেইমারের ব্রাজিল৷ চারে রয়েছে ক্রোয়েশিয়া৷ পাঁচে উরুগুয়ে৷ বিশ্বকাপে খারাপ পারফর্ম্যান্সের জন্য আর্জেন্টিনার ব়্যাঙ্কিং অনেকটা ধাক্কা খেয়েছে৷ ১১ নম্বরে রয়েছে মেসিরা৷ ২০১৪ বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল৷ ক্রমতালিকায় প্রথম দশের মধ্যেনয় নম্বরে রয়েছে স্পেন৷
যত্রযত্র গাড়ি পার্কিং, কঠোর হচ্ছে পুলিশ
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্ঢেম্বর৷৷ আগরতলা শহরকে যানজটমুক্ত এবং শব্দদূষণ মুক্ত করতে ট্রাফিক পুলিশ বিশেষ উদ্যোগ নিয়েছে৷ জানা…
স্বাস্থ্যকর্মীদের গাফিলতিতে বিপাকে রোগী
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্ঢেম্বর৷৷ স্বাস্থ্যকর্মীদের গাফিলতির কারণে বিপাকে পড়েছেন এক রোগী৷ যদিও কর্তব্যরত চিকিৎসকরা এর জন্য মার্জনা…

লা লিগায় জয়ে ফিরল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ
মাদ্রিদ, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : লা লিগায় জয়ে ফিরল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লা লিগার গত ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে শীর্ষস্থান হারাতে হয়েছিল গতবারের ইউরোপীয়ান সেরাদের।শনিবার ঘরের মাঠে এস্প্যানিয়লকে ১-০ গোলে হারিয়ে ফের শীর্ষে ফিরে এল তারা। যদিও দ্বিতীয়স্থানে থাকা বার্সেলোনা এই মুহূর্তে একটি ম্যাচ কম খেলে এক পয়েন্ট পিছনে রয়েছে। লা লিগায় গত ম্যাচে আটকে গেলেও বুধবার চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে রোমার বিরুদ্ধে ৩-০ দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল লস ব্ল্যাঙ্কোসরা। এদিন ম্যাচ জিতলেও রিয়ালের খেলায় সেই ঝাঁঝ উধাও। বেলকেডাগ আউটে রেখেই এস্প্যানিয়লের বিরুদ্ধে প্রথম একাদশ সাজান কোচ লোপেতেগুই। প্রথমার্ধে এদিন রিয়ালের সঙ্গে পাল্লা দিয়ে আক্রমণে যায় এস্প্যানিয়ল। কয়েকটি ক্ষেত্রে গোল করার মত অবস্থায় পৌঁছে যায়তারা। কিন্তু ফিনিশিংয়ে দক্ষতার অভাব এবং গোলরক্ষক থিবো কুর্তোয়া ত্রাতা হয়ে দাঁড়ান রিয়ালের জন্য। প্রথমার্ধে একাধিক গোলে এগিয়ে যেতে পারত রিয়ালও। কিন্তু কর্নার থেকে ক্যাশেমিরোর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। রামোসের গোলমুখী শট বেঞ্জেমার গায়ে লেগে প্রতিহত হয়। একাধিক সুযোগ নষ্টের পর ৪১মিনিটে লস ব্ল্যাঙ্কোসদের হয়ে ডেডলক ভাঙেন আসেনসিও। বক্সের বাঁ দিক থেকে নেওয়া কোনাকুনি শটে দিয়েগো লোপেজকে পরাস্ত করেন তিনি। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লোপেতেগুইয়েরছেলেরা।
হিমাচলপ্রদেশে যাত্রীবোঝাই টেম্পো উল্টে খাদে, নিহত তিন ও আহত ১৭
শিমলা, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : যাত্রীবোঝাই টেম্পো উল্টে খাদে। নিহত তিন। পাশাপাশি গুরুতর আহত ১৭। রবিবার মর্মান্তিক পথ দুর্ঘটনাটি হিমাচল প্রদেশের সিরমাউর জেলা ঘটেছে। মৃতদেহগুলিকে উদ্ধারকরে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশের ডিএসপি ববিতা রানা জানিয়েছেন, টেম্পো মধ্যে ২০ পূণ্যার্থী ছিল। সারহানের একটি মেলা থেকে ওই পূণ্যার্থীরা ফিরছিল। সেই সময় টেম্পোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে খাদে পড়ে যায়। রাজধানীশিমলা থেকে দুর্ঘটনাস্থল ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত। দুর্ঘটনার বিকট শব্দ শোনামাত্র স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। শুরু হয় উদ্ধার কাজ। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত ১৭ জনেরচিকিৎসা স্থানীয় হাসপাতালে চলছে। চিকিৎসকেরা জানিয়েছেন আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। বৃষ্টির জন্য উদ্ধার কাজ ব্যাহত হয়েছে।




























