News Flash

  • Home
  • Uncategorized
  • স্বাস্থ্যকর্মীদের গাফিলতিতে বিপাকে রোগী
Image

স্বাস্থ্যকর্মীদের গাফিলতিতে বিপাকে রোগী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্ঢেম্বর৷৷ স্বাস্থ্যকর্মীদের গাফিলতির কারণে বিপাকে পড়েছেন এক রোগী৷ যদিও কর্তব্যরত চিকিৎসকরা এর জন্য মার্জনা চেয়েছেন৷ জানা গিয়েছে, পায়ের চিকিৎসা করাতে জিবি হাসপাতালে গিয়েছিলেন এই রোগী৷ কিন্তু, সেখানে গিয়ে তিনি মহাবিপদে পড়েন৷ জানা গেছে, ইন্দ্রনগরের বাসিন্দা রাজু দেবের পায়ে আঘাত লেগেছিল৷ চিকিৎসা প্রক্রিয়ার সময় হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা বিপজ্জনকভাবে পায়ে সেলাই করে রাজু দেবের চিকিৎসা শুরু করেন৷ পরিবারের লোকজন উৎকন্ঠায় ছিলেন৷ খবর পেয়ে শেষ পর্যন্ত অন্য চিকিৎসকরা ছুটে আসেন৷ তাঁরা গিয়ে তাঁর পায়ের পরিচর্যা করেন এবং ব্যান্ডেজ করেন৷ জানা গেছে, কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের ব্যবস্থাপত্র না দেখা এবং গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে৷ যদিও পুরো ঘটনাকে দুঃখজনক বলে স্বীকার করেছেন অভিজ্ঞ চিকিৎসকরা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top