News Flash

  • Home
  • Uncategorized
  • সমান পয়েন্ট নিয়ে ফিফা ব়্যাঙ্কিংয়ের যৌথভাবে শীর্ষস্থানে বেলজিয়াম ও ফ্রান্স
Image

সমান পয়েন্ট নিয়ে ফিফা ব়্যাঙ্কিংয়ের যৌথভাবে শীর্ষস্থানে বেলজিয়াম ও ফ্রান্স

জুরিখ, ২৩ সেপ্টেম্বর (হি.স.): সমান পয়েন্ট নিয়ে ফিফা ব়্যাঙ্কিংয়ের যৌথভাবে শীর্ষস্থানে উঠে এল বেলজিয়াম ও ফ্রান্স৷ ২৫ বছরে এই প্রথমবার সমান পয়েন্ট নিয়ে ফিফা ব়্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠে এল এই দুইদেশ৷ রাশিয়া বিশ্বকাপের তৃতীয় স্থান অর্জন করা বেলজিয়াম ও বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স ফিফা ক্রমতালিকায় দুই দেশেরই পয়েন্ট ১৭২৯ রয়েছে৷ ২৫ বছরে এই প্রথমবার ফিফা ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ভাগাভাগিকরে নিল বেলজিয়াম-ফ্রান্স৷ যদিও ভগ্নাংশ পয়েন্টের পার্থক্যে ফ্রান্সের উপরে জায়গা পেয়েছে বেলজিয়াম৷

ডি ব্রুইনদের দেশের পয়েন্ট ১৭২৯.২৫, পোগবারা পিছিয়ে রয়েছে কয়েক দশমিক ভগ্নাংশে৷ তাঁদের পয়েন্ট ১৭২৯.১২৷ তিন নম্বর স্থানে রয়েছে নেইমারের ব্রাজিল৷ চারে রয়েছে ক্রোয়েশিয়া৷ পাঁচে উরুগুয়ে৷

বিশ্বকাপে খারাপ পারফর্ম্যান্সের জন্য আর্জেন্টিনার ব়্যাঙ্কিং অনেকটা ধাক্কা খেয়েছে৷ ১১ নম্বরে রয়েছে মেসিরা৷ ২০১৪ বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল৷ ক্রমতালিকায় প্রথম দশের মধ্যেনয় নম্বরে রয়েছে স্পেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top