News Flash

  • Home
  • Uncategorized
  • রেওয়ারি গণধর্ষণ কাণ্ডে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন রাহুল গান্ধীর
Image

রেওয়ারি গণধর্ষণ কাণ্ডে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : গণধর্ষণ প্রসঙ্গে কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের নিন্দায় সরব হলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। হরিয়ানার বোর্ড পরীক্ষায় কৃতী ছাত্রীর গণধর্ষণ প্রসঙ্গে কেনও নীরব প্রধানমন্ত্রী? এমনই প্রশ্ন তুললেন কংগ্রেস সভাপতি।
বিষয়টিকে অসহনীয় আখ্যা দিয়ে কংগ্রেস সভাপতি ট্যুইটে লেখেন, দেশের মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছে আর ধর্ষকরা স্বাধীন ভাবে ঘুরে বেড়াচ্ছে। গোটা দেশ এখন লজ্জায় নিজের মুখ ঢেকেছে। কারণ তার আরও এক কন্যাকে নৃশংস ভাবে গণধর্ষণ করা হয়েছে। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর নীরবতা অসহনীয়।
উল্লেখনীয় হরিয়ানার মহেন্দ্রগড় জেলার কানিনা টাউনের বাসস্ট্যান্ড থেকে সিবিএসসির টপারকে অপহরণ করে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। কোচিং ক্লাস থেকে ফেরার পথে তার প্রতি এমন নারকীয় আঘাত নেমে আসে। নিগৃহীতা রেওয়ারির বাসিন্দা। এই প্রসঙ্গে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর জানিয়েছিলেন, এই গণধর্ষণের সঙ্গে যুক্ত কাউকে রেয়াত করা হবে না।
উল্লেখ্য, নিগৃহীতার পরিবারকে যে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়েছিল তা ফিরিয়ে দিয়েছে পরিবার। তারা টাকা চায় না, বিচার চায়। এই ঘটনা একজন সেনাকর্মী জড়িত রয়েছে বলে জানা গিয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top