News Flash

  • Home
  • Uncategorized
  • হিন্দুত্ব ভারতের মূল্যবোধ ও পরম্পরার সার : মোহন ভাগবত
Image

হিন্দুত্ব ভারতের মূল্যবোধ ও পরম্পরার সার : মোহন ভাগবত

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : হিন্দু ধর্মে পশ্চিমে প্রচলিত শব্দ ‘রিলিজিয়ন’-এর মতো কোনও সংকীর্ণতা নেই। হিন্দু ধর্ম একটি বিশ্বব্যাপী ধর্ম। যা ভারতের মূল্যবোধ এবং পরম্পরার সার কথা। এই ধর্ম ব্যক্তি এবং সমাজকে সৃষ্টির সঙ্গে জোড়ে। এই সংযোগ ‘অস্তিত্বের একতা’ বিশ্বাস করে। দিল্লির বিজ্ঞান ভবনে শুরু হওয়া তিনদিনের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ‘ভবিষ্যত ভারত : আরএসএস-এর দৃষ্টিভঙ্গী’ অনুষ্ঠানের দ্বিতীয় দিন এমন ভাবে হিন্দু ধর্মের প্রসঙ্গে বললেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত।
মোহন ভাগবত বলেন, হিন্দু ধর্ম একটি বিশ্বব্যাপী ধর্ম। যা ভারতের মূল্যবোধ এবং পরম্পরার সার কথা। হিন্দু ধর্ম পশ্চিমে প্রচলিত শব্দ ‘রিলিজিয়ন’-এর মতো কোনও সংকীর্ণতা নেই। এই ধর্ম ব্যক্তি এবং সমাজকে সৃষ্টির সঙ্গে জোড়ে। এই সংযোগ ‘অস্তিত্বের একতা’ বিশ্বাস করে। যেখানে বৈচিত্র এবং বিভিন্ন মতকে স্বীকার করে নেওয়া হয়। এখানে বৈচিত্রের উৎসব পালিত হয়। আমরা ভারতের সনাতন পরম্পরার সঙ্গে যুক্ত রয়েছি। আর তাই হিন্দু, আর্য, সনাতনী মত শব্দ নিয়ে বিবাদের কোনও প্রয়োজন নেই। এটি সত্য ‘হিন্দু’ শব্দটি প্রাচীন এবং এই শব্দের প্রচলন নবম শতাব্দী পর থেকে শোনা গিয়েছে। পশ্চিম এশিয়ার মানুষেরা ‘সিন্ধু নদী’ পারে থাকা মানুষদের ‘হিন্দু’ রূপে অভিহিত করেছিল। পরে এই শব্দবন্ধটাই লোকমুখে প্রচারিত হয়েছিল এবং সমাজ জীবনের অঙ্গ হিসেবে পরিণত হয়েছিল। এই ইতিহাসটি আমাদের পরিচয় হয়ে গিয়েছে।
ভারতে বসবাসকারী মানুষদের হিন্দু বলা উচিত নাকি ভারতীয় সেই বিষয়ে বলতে গিয়ে মোহন ভাগবত বলেন, ভারতীয় ধর্ম দর্শনে ব্যক্তি এবং সমাজের মধ্যে কোনও রকমের বিরোধ নেই। একই যেমন ভাবে বিকাশ এবং পরিবেশের মধ্যে কোনও রকমের বিরোধ নেই। সমঝোতার মাধ্যমে সবার সংরক্ষণ এবং উন্নতি হতে পারে।
হজযাত্রা প্রসঙ্গত উল্লেখ করে মোহন ভাগবত বলেন, হজযাত্রা যাওয়া ভারতীয় মুসলমানদের হিন্দবী মুসলমান বলা হয়। এই ধরণের ধারণাগুলিকে ইন্ডিক এবং ভারতীয় শব্দ হিসেবে অভিহিত করা হয়। হিন্দু শব্দ কারও একার নয়। যারা ভারতে বসবাস করে তাদের সবার জন্য এই শব্দবন্ধ ব্যবহার করা হয়।
হিন্দুশাস্ত্র সম্পর্কে বলতে গিয়ে মোহন ভাগবত বলেন, হিন্দুর ধর্মশাস্ত্র মানব ধর্মের শাস্ত্র। যা সংসারে সবার জন্য প্রযোজ্য। ভারতে জন্মানো সমস্ত ধর্মই গোটা বিশ্বের স্বপক্ষে সওয়াল করেছেন। আমরা বিশ্ব মানবতার সঙ্গে কখনও নিজেদের পৃথক করিনি। সারা পৃথিবীই আমাদের পরিবার। নিজের অস্তিত্বের পরিচয়ের মধ্যে ভারতের পরিচয় নিহিত রয়েছে। আমাদের রাষ্ট্র ধারণা সুপ্রাচীন। পাশ্চাত্য ধারণার ‘নেশন’, ‘স্টেট’ থেকে আমাদের ‘রাষ্ট্র’ ধারণা সনাতন চিন্তার অঙ্গ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top