News Flash

  • Home
  • Uncategorized
  • টাকার দামে ফের রেকর্ড পতন, ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার মূল্য ৭২.৬৯ টাকা
Image

টাকার দামে ফের রেকর্ড পতন, ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার মূল্য ৭২.৬৯ টাকা

নয়াদিল্লি ও মুম্বই, ১১ সেপ্টেম্বর (হি.স.): টাকার দামে আবারও রেকর্ড পতন। মার্কিন ডলারের সঙ্গে দৌড়ে আবারও পিছিয়ে পড়ল ভারতীয় মুদ্রা। পিছিয়ে পড়ার ক্ষেত্রে ফের সর্বকালীন রেকর্ড গড়ল ভারতীয় টাকা। ১ মার্কিন ডলারের তুলনায় সপ্তাহের দ্বিতীয় দিনই ভারতীয় মুদ্রার মূল্য নেমে দাঁড়াল ৭২.৬৯ টাকায়। ফরেক্স ব্যবসায়ীদের মতে, টাকার দামে এই পতনের প্রধান কারণ মার্কিন ডলারের বাড়তি চাহিদা এবং ক্রুড অয়েলের মূল্যবৃদ্ধি।
আগস্ট মাসের ১৬ তারিখ থেকে ভারতীয় মুদ্রার রেকর্ড পরিমাণ পতনের সূচনা হয়। মার্কিন ডলারের তুলনায় রেকর্ড পতন হয় টাকার মূল্য৷ সেই শুরু। নামতে নামতে মঙ্গলবার ভারতীয় মুদ্রার দাম পৌঁছল, ১ মার্কিন ডলার তুলনায় ৭২.৬৯ টাকা। সংশ্লিষ্ট মহল মনে করছে, টাকার দামে এই পতনের জন্যে এখনই লাল সতর্কতা জারি করার কারণ নেই।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top