News Flash

  • Home
  • Uncategorized
  • ট্যুইট করে কেন্দ্রীয় সরকারের নিন্দায় মুখর হলেন কপিল সিব্বল
Image

ট্যুইট করে কেন্দ্রীয় সরকারের নিন্দায় মুখর হলেন কপিল সিব্বল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (হি.স.): সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা কপিল সিব্বল। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে দেশবাসী ঔদ্ধত্য এবং অসততার বিরুদ্ধে ভোট দেবে বলে দাবি করেছেন তিনি।
সম্প্রতি বিজেপির জাতীয় কার্যনির্বাহী সমিতির বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেছিলেন, ২০১৯ সালে লোকসভা নির্বাচনে যদি বিজেপি ক্ষমতায় আসে তবে কোনও শক্তি আগামী পঞ্চাশ বছর আমাদের সরাতে পারবে না। আর অমিত শাহের এই মন্তব্যের পরই রাজনৈতিক তরজা শুরু হয়। এর প্রেক্ষিতে বিজেপির নিন্দায় সরব হয়ে কপিল সিব্বল বলেন, ‘২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপির ঔদ্ধত্য ও অসততার বিরুদ্ধে ভোট দেবে দেশের সাধারণ মানুষ। পাশাপাশি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের নিন্দায় সরব হয়ে তিনি বলেন ২০১৪ সালে তোমরা পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি জন্য কংগ্রেসকে দায়ী করেছিল। ২০১৮ সালে তোমরা ওপেক-কে দায়ী করছ। বিজেপি হটাও দেশকে বাঁচাও।’
উল্লেখনীয়, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে সোমবার সারা ভারত বনধের ডাক দিয়েছিল কংগ্রেস সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি। বিষয়টি নিয়ে ফের বিজেপির নিন্দায় মুখর হলেন কপিল সিব্বল।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top