News Flash

Image

রাত পোহালেই সোমবার চতুর্থ দফার ৯৬ আসনে ভোট

নয়াদিল্লি, ১২ মে (হি. স.) : অর্ধেকের বেশি আসনে ভোট শেষ। প্রথম তিন দফায় সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে ২৮৩ আসনে। সোমবার আরও ৯৬ আসন। চতুর্থ দফার এই নির্বাচনেই নির্ধারিত হয়ে যেতে পারে ভোটের ভবিষ্যৎ।প্রথম তিন দফায় ভোট মিটেছে নিরাপদে। এবারও কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে নির্বাচন কমিশন ।

সোমবার মোট ১০ রাজ্যের ৯৬ আসনে নির্বাচন। বাংলার আট আসন ছাড়াও ভোট হচ্ছে অন্ধ্রপ্রদেশের ২৫, বিহারের ৫, ঝাড়খণ্ডের ৪, মধ্যপ্রদেশের ৮, মহারাষ্ট্রের ১১, ওডিশার ৪, তেলেঙ্গানার ১৭, উত্তরপ্রদেশের ১৩ এবং জম্মু ও কাশ্মীরের ১ আসনের নির্বাচন হবে এই পর্বে।

লোকসভা ভোটের পাশাপাশি অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচনও সোমবার। সেইরাজ্যে ওয়াইএসআর কংগ্রেস এবং টিডিপির লড়াইয়ে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসাবে লড়ছে কংগ্রেস। ওডিশার যে যে লোকসভায় ভোট হচ্ছে, সেই সেই এলাকার বিধানসভা ভোটও হয়ে যাবে সোমবারই। সেখানে সম্মুখ সমরে বিজেডি এবং বিজেপি। এই পর্বে যে সব হেভিওয়েটের ভাগ্য নির্ধারণ হবে তার মধ্যে রয়েছেন, অখিলেশ যাদব, আসাদউদ্দিন ওয়েইসি, গিরিরাজ সিং, অধীর চৌধুরী, ওয়াই এস শর্মিলারা।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top