News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাংবাদিক বাপী রায়ের উপর আক্রমণের ঘটনায় গ্রেপ্তার ৫
Image

সাংবাদিক বাপী রায়ের উপর আক্রমণের ঘটনায় গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে: সাংবাদিক বাপী রায়ের উপর আক্রমণের অভিযোগে পাঁচজন যুবককে আটক করেছে আগরতলা পূর্ব থানার পুলিশ। ধৃতদের আজ আদালতে সোপর্দ করা হয়েছে।

ঘটনার বিবরনে প্রকাশ, গত ১০ মে কাজ সেরে বাড়ি ফেরার পথে রাজধানীর গনরাজ চৌমুহনী এলাকায় ৫ যুবকের সঙ্গে বাক বিতণ্ডার সৃষ্টি হয়। তখন ঐ ৫ অভিযুক্ত টিটন দেব, অত্রজিৎ দাস, দীপঙ্কর গুহ, সাগর দেব ও জীবন সরকার মিলে বাপী রায়ের উপর চড়াও হয়। তাকে মারধোর করতে থাকলে ঘটনায় সাংবাদিক বাপী রায়ের মথা ফেটে যায়। ঘটনার খবর পেয়ে পূর্ব থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত ৫ জনকেই আটক করেছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তাদের প্রত্যেকের বাড়ি জিবি ৭৯ টিলা এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

Releated Posts

১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান

আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা

আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…

ByByReshmi Debnath Jun 10, 2026

ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে কারচুপির অভিযোগ, তদন্তের আশ্বাস খাদ্য দপ্তরের

তেলিয়ামুড়া, ১০ জুন: তেলিয়ামুড়া কালিটিলা এলাকার একটি সরকারি ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে ওজন কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 10, 2026

মোদির দূরদর্শী নেতৃত্বে বিকশিত ভারত-এর পথে দেশ: রাজীব

আগরতলা, ১০ জুন: ভারতের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টানা ৪৩৯৯ দিন নির্বাচিত…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top