News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মানবতার প্রকৃষ্ট কোনো নির্দশন থাকলে তা হচ্ছে রক্তদান, এর থেকে বড় কোনো দান হয়না: মুখ্যমন্ত্রী
Image

মানবতার প্রকৃষ্ট কোনো নির্দশন থাকলে তা হচ্ছে রক্তদান, এর থেকে বড় কোনো দান হয়না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে: মানবতার প্রকৃষ্ট কোনো নির্দশন থাকলে তা হচ্ছে রক্তদান, এর থেকে বড় কোনো দান হয়না। রবিবার মোহন্ত মহারাজ শ্রীমৎ ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের পবিত্র তিরোধান দিবস উপলক্ষে বনমালীপুর রাম ঠাকুর সেবা মন্দিরে রক্তদান শিবির অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

মুখ্যমন্ত্রী আরো বলেন, রক্তদান করার ক্ষেত্রে ত্রিপুরা গোটা দেশে প্রথম স্থানে রয়েছে। একজন রক্তদাতা চারজনের জীবন বাঁচাতে পারেন। তবে রাজ্যে বর্তমানে নির্বাচন চলাকালীন সময়ে রক্তদানের মাত্রা কিছুটা কমেছে। ফলে রক্ত সংকটের তৈরি হয়েছে। তবে গোটা দেশে গোটা বছরব্যাপীই নির্বাচন চলতে থাকে। যার ফলে গোটা বছরেই রক্তদান কিছুটা বিঘ্নিত হচ্ছে। তাই “এক দেশ, এক নির্বাচন” এই ব্যবস্থা চালু হতে রক্তদানের মাত্রা আরো বৃদ্ধি পাবে, এবং রক্তসংকট দূর হবে।

এদিনের এই অনুষ্ঠানে  উপস্থিত অন্যান্য সদস্যরা গোটা রক্তদান শিবিরটি ঘুরে দেখে রক্তদাতাদের উৎসাহিত করেন।

এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আরালিয়াস্থিত প্রজাপতি ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ব বিদ্যালয়ে রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ গ্রহন করেছেন। সেখানে উনার সঙ্গে ছিলেন মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্যরা।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top