Posts of - September 2018
বাস ও ভ্যানের মুখোমুখী সংঘর্ষে হত দুই, আহত এক
নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৮ সেপ্ঢেম্বর৷৷ বিশ্বকর্মা পূজার দিন আনুমানিক দুইটা নাগাদ বিশ্রামগঞ্জ সোনামুড়া সড়কের লালটিলা এলাকায় মর্মান্তিক যান…
কৈলাসহর কলেজে তিনটি ছাত্র সংগঠনের সংঘর্ষে আহত পাঁচ
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্ঢেম্বর৷৷ কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে ছাত্র সংঘর্ষের জেরে ইতিমধ্যে পাঁচজন আহত হয়েছে৷ জানা গিয়েছে, এবিভিপি,…
দুর্বলতা ঢাকতেই ভুল বোঝাবুঝির যুক্তি প্রতিষ্ঠিত করতে চাইছে বিজেপি ও আইপিএফটি ঃ কংগ্রেস
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্ঢেম্বর৷৷ দুর্বলতা ঢাকতেই ভুল বোঝাবুঝির যুক্তি প্রতিষ্ঠিত করতে চাইছে বিজেপি ও আইপিএফটি৷ মঙ্গলবার সাংবাদিক…
জাতীয় সড়ক নির্মাণে আর্থিক অনিয়ম, প্রাক্তন বিধায়ক গোপাল চন্দ্র রায়ের অভিযোগকে ভিত্তিহীন বলল বিজেপি
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্ঢেম্বর৷৷ প্রাক্তন বিধায়ক গোপাল চন্দ্র রায় জাতীয় সড়ক নির্মাণে ব্যাক অনিয়ম হয়েছে বলে অভিযোগ…

সরকারকে নিজের বলে মনে না হলে নতুন ভারত গড়ার স্বপ্ণ অধরা থাকবে ঃ রাজ্যপাল
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্ঢেম্বর৷৷ আজ আগরতলার শিশু উদ্যানে রাজ্য ভিত্তিক আয়ুস্মান ভ ারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার…
ক্যান্সার আক্রান্ত সেরা ব্যাডমিন্টন তারকা লি চং ওয়ে
বেজিং, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : সর্বকালের অন্যতম সেরা ব্যাডমিন্টন তারকা লি চং ওয়ের নাকে ক্যান্সার। কিছুদিন আগেই গোল্ড কোস্টে কমনওয়েলথ গেমসে ভারতের কিদাম্বি শ্রীকান্তকে হারিয়ে সোনাজিতেছেন তিনি। বর্তমানে লি চং তাইওয়ানে। সেখানেই চিকিৎসা হচ্ছে তাঁর। মালয়েশিয়ার ব্যাডমিন্টন সংস্থার বক্তব্য, প্রথম স্টেজেই ক্যান্সার ধরা পড়েছে। চিকিৎসাতেও সাড়া দিচ্ছেন কিংবদন্তি শাটলার।যদিও অন্য সূত্রে খবর, মারণ রোগ ধরা পড়েছে তৃতীয় কি চতুর্থ স্টেজে। যা অত্যন্ত উদ্বেগের। ৩৫ বছরের লি বর্তমানে বিশ্বের চার নম্বর। ৬৯টি আন্তর্জাতিক খেতাব রয়েছে। অলিম্পিকে তিনটি রুপোর পদক রয়েছে। ব্যাডমিন্টনের ইতিহাসে তিনিই একমাত্র প্লেয়ার যিনি ১৯৯ সপ্তাহ ধরে বিশ্বের এক নম্বরেছিলেন। চিনে বিশ্ব মিট এবং তার পর এশিয়ান গেমস থেকে নাম তুলে নেন শ্বাসকষ্ট জনিত কারণে। তখনই ধরা পড়ে, মারণ রোগ তাঁর শরীরে বাসা বেঁধেছে। মালয়েশিয়ার ব্যাডমিন্টন সংস্থার প্রেসিডেন্ট দাতুকসেরি নর্জা জাকারিয়া বলছেন, ‘তাইওয়ানে ওর চিকিৎসা চলছে। ও চিকিৎসায় সাড়া দিচ্ছে। পরিবার এবং কাছের বন্ধুদের সঙ্গে এখন সময় কাটাচ্ছে।’ একই সঙ্গে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা যাতে রক্ষিতহয়, সে জন্যও সংবাদমাধ্যমের কাছে আবেদন জানিয়েছেন তিনি। ক্রীড়াবিদদের মধ্যে এই রোগের থাবা এই প্রথম নয়। ল্যান্স আর্মস্ট্রং, এরিক আবিদাল, যুবরাজ সিং, মার্টিনা নাভ্রাতিলোভা, রিচার্ড হ্যাডলি,জিওফ্রে বয়কট, জোয়েল বাট, সাইমন ও’ডোনেল, ডেভ কালাঘান, মাইকেল ক্লার্ক, সবাই ক্যান্সারকে হারিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। মারা গিয়েছেন ম্যালকম মার্শাল, মার্টিন ক্রোর মত ক্রিকেটার। ঠিকমতো চিকিৎসা হলে এবং রোগ শুরুর দিকে ধরা পড়লে অনেকটাই ফিরে আসার সুযোগ থাকে।



























