News Flash

  • Home
  • Uncategorized
  • বাস ও ভ্যানের মুখোমুখী সংঘর্ষে হত দুই, আহত এক
Image

বাস ও ভ্যানের মুখোমুখী সংঘর্ষে হত দুই, আহত এক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৮ সেপ্ঢেম্বর৷৷ বিশ্বকর্মা পূজার দিন আনুমানিক দুইটা নাগাদ বিশ্রামগঞ্জ সোনামুড়া সড়কের লালটিলা এলাকায় মর্মান্তিক যান দুর্ঘটনায় নিহত হয়েছে দুইজন৷ আহত হয়েছে একজন৷ বাস ও মারুতী ভ্যানের মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয়েছে৷ জানা গিয়েছে, টিআর-০৭-১২৪৯ নম্বরের বাসটি সোনামুড়া থেকে বিশ্রামগঞ্জের দিকে যাচ্ছিল৷ এমন সময় টিআর-০৩-এফ-০৩১৬ নম্বরের মারুতী গাড়িটি তারপদ পাড়ার দিকে যাচ্ছিল৷ হঠাৎ বিশ্রামগঞ্জের লালটিলায় এসে মারুতী ভ্যানটি বাক নিতে যাবার সময় মুখোমুখী সংঘর্ষে লিপ্ত হয়৷ তাতে প্রাণ হারান মারুতী ভ্যানের চালক রাজেশ দেববর্মা (২৬)৷

ভ্যানটি দুমরে মুচড়ে যায়ে সামনের অংশ৷ চালকের পাশে বসা যাত্রীও মারাত্মকভাবে জখম হন৷ চালক ও সামনের যাত্রী দুজনেই আটকে যান গাড়ীর ভিতরে৷ এলাকাবাসী এবং ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়িতে থাকা দুজনকে দুই ঘন্টা পর বের করতে সক্ষম হয়৷ তারপর তাদের বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেই সাথে আহত প্রবীর দেববর্মা এবং অসীত দেববর্মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ চালক রাজেশ দেববর্মাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক৷ অন্য দুজনকে আগরতলায় জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়৷ জিবিতে মারা যায় প্রবীর দেববর্মা৷দুর্ঘটনার পর সেখানে উপস্থিত জনগণ উত্তেজিত হয় বাসটিতে ব্যাপক ভাঙচুর চালায় এবং বাসটি রাস্তার পাশে উল্টে ফেলে দেয়৷ বিশ্রামগঞ্জ থানার পুলিশ বাস ও ভ্যান আটক করেছে৷ দুর্ঘটনার একটি মামলা নেয়া হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top