News Flash

  • Home
  • Uncategorized
  • মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে বিজেপি কংগ্রেসে সংঘর্ষে উত্তপ্ত ডুকলি, জখম দশ
Image

মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে বিজেপি কংগ্রেসে সংঘর্ষে উত্তপ্ত ডুকলি, জখম দশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্ঢেম্বর৷৷ পঞ্চায়েতের উপনির্বাচনের মনোনয়নপত্র দাখিল করাকে কেন্দ্র করে মঙ্গলবার শহরতলীর ডুকলী ব্লকে

মঙ্গলবার ডুকলি ব্লকে মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে সংঘর্ষ বিজেপি ও কংগ্রেসের মধ্যে৷ ছবি নিজস্ব৷

বিজেপি ও কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে৷ সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করেছে৷ সেইসাথে কাদানে গ্যাসের সেলও নিক্ষেপ করা হয়৷ এই সংঘর্ষের প্রেক্ষিতে পুলিশকর্মীসহ ওই দুই রাজনৈতিক দলের প্রায় দশজন আহত হয়েছেন৷ ঘটনাকে কেন্দ্র করে ডুকলী ব্লক এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়৷ প্রচুর সংখ্যায় নিরাপত্তা কর্মী সেখানে মোতায়েন করা হয়েছিল৷

সংবাদে প্রকাশ, মঙ্গলবার ছিল মনোনয়নপত্র দাখিল করার অন্তিম দিন৷ এদিন মনোনয়নপত্র দাখিল করতে গিয়েছিলেন কংগ্রেস প্রার্থীরা৷ প্রদেশ কংগ্রেস সভাপতি বীরিজিৎ সিনহা সহ বেশ কয়েকজন রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে দলীয় প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য ডুকলী ব্লকে গিয়েছিল৷ সেখানে তখন উপস্থিত ছিল বিজেপি প্রার্থীর সঙ্গে থাকা শতাধিক কর্মী সমর্থক৷ ছিলেন বিজেপির বিধায়ক রামপ্রসাদ পাল৷ কংগ্রেসের প্রার্থীদের সমর্থনের কিছু সংখ্যক কর্মী সমর্থক সেখানে পৌঁছে৷ কিন্তু, দুটি দলের কর্মীদের মধ্যে উচ্চবাচ্য হয়৷ তাতে উভয় দলের কর্মীরা একসময় উত্তেজিত হয়ে উঠে৷ মুহুর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে৷ অবস্থা বেগতিক দেখে স্থানীয় এসডিপিও অজয় কুমার দাস বিশাল সংখ্যায় নিরাপত্তা বাহিনী সেখানে মোতায়েন করেন৷ আইন শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কায় এসডিপিও অজয় কুমার দাস দুই দলের উত্তেজিত জনতাকে শান্তি বজায় রাখার অনুরোধ করে৷ তাতে কোন ফল হয়নি৷ উল্টো নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারা হয়৷ পরিস্থিতি অবনতিরে দিকে যেতে দেখে জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করেন৷ একসময় কাদানে গ্যাসের সেল নিক্ষেপ করার নির্দেশ দেন৷ সংঘর্ষ ও লাঠিচার্জে পুলিশ সহ উভয় রাজনৈতিক দলের দশজন আহত হয়েছেন৷

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বিডিও অফিসে বিজেপি এবং কংগ্রেসের নেতৃত্বদের নিয়ে এসডিপিওর উপস্থিতিতে এক বৈঠক করেন বিডিও৷ অভিযোগ উঠেছে, এদিন মনোনয়ন দাখিল ঘিরে যে ধুন্ধুমার কান্ড ঘটেছে তাতে ব্লকের কর্মীরাও আক্রান্ত হয়েছেন৷ আক্রান্তদের মধ্যে মহিলা কর্মীও রয়েছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top