News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শহরে একই ঘরে যুগলের পচন ধরা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
Image

শহরে একই ঘরে যুগলের পচন ধরা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১ সেপ্টেম্বর: শহরের উত্তর বনমালীপুর ভগবান ঠাকুর চৌমুহনী সংলগ্ন এলাকায় একই ঘর থেকে এক প্রেমিক যুগলের পচন ধরা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদের নাম সুমন দেববর্মা (৪০) এবং প্রিয়া দেববর্মা (৩৯)। মঙ্গলবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুমন দেববর্মা ও প্রিয়া দেববর্মা গত প্রায় তিন বছর ধরে লিভ-ইন সম্পর্কে একই বাড়িতে বসবাস করছিলেন। মঙ্গলবার সকালে বাড়িতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় বিষয়টি সুমন দেববর্মার বোনের নজরে আসে। এরপর ঘরের পর্দা সরিয়ে ভিতরে তাকাতেই তাঁদের দেহ দেখতে পাওয়া যায় বলে সুমনের বোনের তরফে জানানো হয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, মৃতদেহগুলির অবস্থা দেখে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, প্রায় দু’দিন আগে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক সময় এবং কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সুমন দেববর্মার বোনের দাবি, দীর্ঘদিনের সম্পর্কে দু’জনের মধ্যে মাঝেমধ্যেই অশান্তি ও ঝগড়া হতো। প্রিয়া দেববর্মার আগে বিয়ে হয়েছিল বলেও পরিবারের তরফে দাবি করা হয়েছে। সেই কারণে তাঁদের সম্পর্ক নিয়ে পরিবারে আপত্তি ছিল এবং দু’জনকে আইনগতভাবে বিবাহবিচ্ছেদের পর পুনরায় বিয়ে  অথবা আলাদা থাকার পরামর্শও দেওয়া হয়েছিল বলে জানা গেছে। তবে এই ঘটনার সঙ্গে ওই বিষয়গুলির কোনও যোগসূত্র রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়।

এদিকে, সুমন একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন বলে জানা গেছে। তবে গত দুইমাস ধরে তিনি চাকুরীও হারিয়েছেন। ঘটনাটি আত্মহত্যা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে—তা নিয়ে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের অগ্রগতির পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

Leave a Reply

Scroll to Top