News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাঞ্চনপুরে ৯,৫০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ১
Image

কাঞ্চনপুরে ৯,৫০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ১

আগরতলা, ১ সেপ্টেম্বর: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাঞ্চনপুর পুলিশের সঙ্গে যৌথ অভিযানে উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর এলাকায় প্রায় ৩৮ লক্ষ টাকা মূল্যের ৯,৫০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি পাচারের কাজে ব্যবহারের সন্দেহে একটি মোটরসাইকেলও বাজেয়াপ্ত করা হয়েছে।

অসম রাইফেলসের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ আগস্ট এই যৌথ অভিযান চালানো হয়। কাঞ্চনপুরের সাধারণ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে আটক ব্যক্তি, উদ্ধার হওয়া মাদক এবং বাজেয়াপ্ত মোটরসাইকেল পরবর্তী তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য কাঞ্চনপুর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

উত্তর-পূর্বাঞ্চলে মাদক পাচার রুখতে অসম রাইফেলসের চলমান অভিযানের অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়। সাম্প্রতিক সময়ে ত্রিপুরায় ইয়াবা পাচারের বিরুদ্ধে একাধিক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।

Releated Posts

ক্লিয়ারেন্স সার্টিফিকেটের পরেও ঋণ বকেয়ার নোটিশ, মাইক্রো ফাইনান্স সংস্থার অফিস ঘেরাও গ্রাহকদের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ঋণ পরিশোধ করে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়ার পরেও বকেয়া ঋণের নোটিশ পাওয়ার অভিযোগে মাইক্রো ফাইনান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

মান্দাইয়ের ২৬ ভিলেজ কমিটিতেই বিজেপির মনোনয়ন দাখিল

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন এডিসির ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মান্দাই ব্লকের অন্তর্গত ২৬টি ভিলেজ কমিটি…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সাব্রুমে ভাড়া বাড়ি থেকে সপ্তম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: সাব্রুম নগর পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডে এক সপ্তম শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র…

ByByReshmi Debnath Sep 8, 2026

শ্রীনগরে যুবকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তের দাবি

সাব্রুম, ৯ সেপ্টেম্বর: পোয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত শ্রীনগরের আমলকি পাড়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

Leave a Reply

Scroll to Top