News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিপরা মথার সঙ্গে জোট চূড়ান্ত করতে ত্রিপুরায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, দু’দিনের সফরে বিএল সন্তোষ
Image

তিপরা মথার সঙ্গে জোট চূড়ান্ত করতে ত্রিপুরায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, দু’দিনের সফরে বিএল সন্তোষ

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে তিপরা মথার সঙ্গে রাজনৈতিক জোট চূড়ান্ত করতে আজ রাজ্যে এলেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ। দু’দিনের সফরে তাঁর সঙ্গে দলের উত্তর-পূর্বাঞ্চলীয় সমন্বয়ক সম্বিত পাত্রা এবং বিজেপির রাজ্য নেতৃত্বের রবীন্দ্র রাজু ও রাজদীপ রায়ও রাজ্যে এসেছেন। আগরতলার খাজুরবাগান সংলগ্ন স্টেট গেস্ট হাউসে কেন্দ্রীয় নেতৃত্বকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা।

ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের বিষয়ে দিল্লিতে একাধিক দফায় বৈঠক হলেও এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এই পরিস্থিতিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের দু’দিনের ত্রিপুরা সফরকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এর আগে সোমবার মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছিলেন, ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মথার সঙ্গে জোট নিয়ে আলোচনা এখনও চলছে। তিনি বলেন, আসন্ন নির্বাচনে বিজেপি তার জোটসঙ্গীদের সঙ্গে নিয়েই লড়াই করবে বলে আশা করা হচ্ছে। তবে জোটের চূড়ান্ত রূপরেখা ও বিস্তারিত সিদ্ধান্ত নির্বাচনী প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পরই জানা যাবে।

অন্যদিকে, তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ সোমবার ফেসবুক লাইভে বিজেপির সঙ্গে সম্ভাব্য জোট নিয়ে দলের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, তিপ্রাসা অ্যাকর্ডে আদিবাসীদের জন্য যে সাংবিধানিক অধিকার ও সুরক্ষার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা বাস্তবায়িত না হলে আগামী নির্বাচনে কোনও দলের সঙ্গেই সমঝোতায় যাবে না তিপ্রা মথা।

উল্লেখ্য, ২০২২ সালে আদিবাসী জনগোষ্ঠীর সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার, ত্রিপুরা সরকার এবং তিপ্রা মথার মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই চুক্তির আওতায় তিপ্রাসা জনগণের সাংবিধানিক অধিকার সংক্রান্ত বিষয়টি মথার অন্যতম প্রধান দাবি হয়ে রয়েছে।

ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সমীকরণ এখনও অনিশ্চিত থাকলেও কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের ত্রিপুরা সফর সেই আলোচনা নতুন করে গতি পেতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা।

Releated Posts

কর্তব্যে গাফিলতির অভিযোগ মান্দাই ব্লকের হারবাং পঞ্চায়েতে, কর্মদিবসেও পঞ্চায়েত বন্ধ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

আগরতলা, ১ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি ও দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ উঠেছে মান্দাই ব্লকের অধীন হারবাং পঞ্চায়েতের সচিব-সহ কর্মীদের…

ByByReshmi Debnath Sep 1, 2026

ছয় মাস ধরে পুষ্টির টাকা বকেয়া, নয়াপাড়া ১ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিষেবা নিয়ে অনিশ্চয়তা

আগরতলা, ১ সেপ্টেম্বর: শিশু, গর্ভবতী ও প্রসূতি মায়েদের পুষ্টিকর খাবার সরবরাহ নিয়ে নয়াপাড়া ১ নম্বর আইসিডিএস অঙ্গনওয়াড়ি কেন্দ্রে…

ByByReshmi Debnath Sep 1, 2026

রাবার বাগান ধ্বংস ও মারধরের অভিযোগ দুই দুষ্কৃতীর বিরুদ্ধে, পুলিশের নিষ্ক্রিয়তায় প্রাণনাশের শঙ্কায় ব্যবসায়ী

আগরতলা, ১ সেপ্টেম্বর: সীমান্তবর্তী কৈইয়াডেপা এলাকায় দুই দাগি অপরাধীর তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় এক রাবার বাগান মালিক।…

ByByReshmi Debnath Sep 1, 2026

জলের দাবিতে বালতি হাতে সড়ক অবরোধ মহিলাদের, ধজনগরে তীব্র ক্ষোভ

বিশালগড়, ১ সেপ্টেম্বর: পানীয় জলের তীব্র সংকটে অতিষ্ঠ হয়ে এবার রাস্তায় নেমে প্রতিবাদ জানালেন ধজনগর এলাকার মহিলারা। বালতি…

ByByReshmi Debnath Sep 1, 2026

মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য, অতিরিক্ত দাম ও এমআরপি অনিয়ম রুখতে কল্যাণপুরে বিশেষ বাজার অভিযান

কল্যাণপুর, ১ সেপ্টেম্বর: ভোক্তাদের অধিকার সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং বাজারে ব্যবসায়িক অনিয়ম রুখতে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে কল্যাণপুর…

ByByReshmi Debnath Sep 1, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে শান্তিপূর্ণ ভোটের দাবি, কংগ্রেসের প্রস্তুতির বার্তা আশীষ সাহার

আগরতলা, ১ সেপ্টেম্বর: দীর্ঘ প্রায় এক দশক পর ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এলাকার ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘোষণাকে…

ByByReshmi Debnath Sep 1, 2026

গাঁজা পাচার মামলায় দুইজনের ১০ বছরের সশ্রম কারাদণ্ড, প্রত্যেককে এক লক্ষ টাকা জরিমানা

আগরতলা, ১ সেপ্টেম্বর: গাঁজা পাচার মামলায় দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল খোয়াই…

ByByReshmi Debnath Sep 1, 2026

জাতীয় ড্রাইভার দিবসে আগরতলায় সাংগঠনিক কনভেনশন, চালকদের ভূমিকার প্রশংসা প্রতিমা ভৌমিকের

আগরতলা, ১ সেপ্টেম্বর: জাতীয় ড্রাইভার দিবস উপলক্ষে মজদুর মনিটরিং সেল অনুমোদিত ‘অল ড্রাইভার ও সহচালক অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে আগরতলার…

ByByReshmi Debnath Sep 1, 2026

কাঞ্চনপুরে ৯,৫০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ১

আগরতলা, ১ সেপ্টেম্বর: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাঞ্চনপুর পুলিশের সঙ্গে যৌথ অভিযানে উত্তর ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Sep 1, 2026

Leave a Reply

Scroll to Top