News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভিলেজ কাউন্সিল নির্বাচনে শান্তিপূর্ণ ভোটের দাবি, কংগ্রেসের প্রস্তুতির বার্তা আশীষ সাহার
Image

ভিলেজ কাউন্সিল নির্বাচনে শান্তিপূর্ণ ভোটের দাবি, কংগ্রেসের প্রস্তুতির বার্তা আশীষ সাহার

আগরতলা, ১ সেপ্টেম্বর: দীর্ঘ প্রায় এক দশক পর ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এলাকার ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘোষণাকে স্বাগত জানাল প্রদেশ কংগ্রেস। একইসঙ্গে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

মঙ্গলবার ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আশীষ কুমার সাহা বলেন, রাজ্য নির্বাচন কমিশন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করায় কংগ্রেস এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে। দীর্ঘদিন পর এডিসি এলাকার মানুষ তাদের গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করে ভিলেজ কাউন্সিল গঠনের সুযোগ পাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।

তবে নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তাঁর অভিযোগ, রাজ্যজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং বিশেষ করে পাহাড়ি এলাকায় শাসক দলের গোষ্ঠী সংঘর্ষের ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে। অতীতের এডিসি নির্বাচন এবং নির্বাচন-পরবর্তী পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, সেই অভিজ্ঞতার কারণে ভোটারদের মধ্যে এখনও আশঙ্কা রয়েছে।

আশীষ সাহার দাবি, ভোটাররা যাতে কোনও ভয়ভীতি ছাড়াই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করার দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনের। প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করে সম্পূর্ণ নির্বাচনী প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার দাবি জানান তিনি।

এডিসি এলাকার উন্নয়ন নিয়েও শাসকদল ও এডিসি প্রশাসনের বিরুদ্ধে সরব হন তিনি। আশীষ সাহার অভিযোগ, বিজেপি সরকার, রাজ্য সরকার এবং এডিসি প্রশাসনের পক্ষ থেকে আদিবাসী জনগোষ্ঠীর উন্নয়নের জন্য বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হলেও তার যথাযথ বাস্তবায়ন হয়নি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পাহাড়বাসীর আশা-প্রত্যাশা পূরণ হয়নি বলে দাবি করেন তিনি।

এডিসি প্রশাসনে দুর্নীতির অভিযোগ তুলে আশীষ সাহা বলেন, দুর্নীতির কারণে এডিসি এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। চাকরি, পরিকাঠামো এবং বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রে যে প্রত্যাশা ছিল, তার ধারেকাছেও প্রশাসন পৌঁছাতে পারেনি বলে অভিযোগ করেন তিনি।

ভিলেজ কাউন্সিল নির্বাচনে কংগ্রেসের ভূমিকা প্রসঙ্গে আশীষ সাহা জানান, দল সাংগঠনিক শক্তির ভিত্তিতে নির্বাচনে লড়াই করবে এবং যতটা সম্ভব আসনে প্রার্থী দেওয়ার চেষ্টা করবে। যেখানে কংগ্রেস প্রার্থী দিতে পারবে না, সেখানে বিজেপিকে পরাজিত করতে সক্ষম এমন বিরোধী প্রার্থী বা শক্তিকে সমর্থন করার বিষয়ে দলীয় স্তরে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

এছাড়াও ভোটারদের ভোটাধিকার রক্ষায় দলীয় নেতা-কর্মীদের আরও সক্রিয় করার উদ্যোগের কথাও জানান প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বলেন, চলতি মাসে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে দলীয় নেতা-কর্মীদের নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে। ভোটারদের ভোটাধিকার যাতে কোনওভাবেই বাধাগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে কংগ্রেস কর্মীদের সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হবে বলেও জানান তিনি।

ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে পাহাড়ে রাজনৈতিক লড়াই যে ক্রমশ তীব্র হতে চলেছে, আশীষ সাহার বক্তব্যে তারই ইঙ্গিত মিলেছে। একইসঙ্গে অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে নির্বাচন কমিশন এবং প্রশাসনের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে প্রদেশ কংগ্রেস।

Releated Posts

কর্তব্যে গাফিলতির অভিযোগ মান্দাই ব্লকের হারবাং পঞ্চায়েতে, কর্মদিবসেও পঞ্চায়েত বন্ধ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

আগরতলা, ১ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি ও দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ উঠেছে মান্দাই ব্লকের অধীন হারবাং পঞ্চায়েতের সচিব-সহ কর্মীদের…

ByByReshmi Debnath Sep 1, 2026

ছয় মাস ধরে পুষ্টির টাকা বকেয়া, নয়াপাড়া ১ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিষেবা নিয়ে অনিশ্চয়তা

আগরতলা, ১ সেপ্টেম্বর: শিশু, গর্ভবতী ও প্রসূতি মায়েদের পুষ্টিকর খাবার সরবরাহ নিয়ে নয়াপাড়া ১ নম্বর আইসিডিএস অঙ্গনওয়াড়ি কেন্দ্রে…

ByByReshmi Debnath Sep 1, 2026

রাবার বাগান ধ্বংস ও মারধরের অভিযোগ দুই দুষ্কৃতীর বিরুদ্ধে, পুলিশের নিষ্ক্রিয়তায় প্রাণনাশের শঙ্কায় ব্যবসায়ী

আগরতলা, ১ সেপ্টেম্বর: সীমান্তবর্তী কৈইয়াডেপা এলাকায় দুই দাগি অপরাধীর তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় এক রাবার বাগান মালিক।…

ByByReshmi Debnath Sep 1, 2026

জলের দাবিতে বালতি হাতে সড়ক অবরোধ মহিলাদের, ধজনগরে তীব্র ক্ষোভ

বিশালগড়, ১ সেপ্টেম্বর: পানীয় জলের তীব্র সংকটে অতিষ্ঠ হয়ে এবার রাস্তায় নেমে প্রতিবাদ জানালেন ধজনগর এলাকার মহিলারা। বালতি…

ByByReshmi Debnath Sep 1, 2026

মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য, অতিরিক্ত দাম ও এমআরপি অনিয়ম রুখতে কল্যাণপুরে বিশেষ বাজার অভিযান

কল্যাণপুর, ১ সেপ্টেম্বর: ভোক্তাদের অধিকার সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং বাজারে ব্যবসায়িক অনিয়ম রুখতে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে কল্যাণপুর…

ByByReshmi Debnath Sep 1, 2026

গাঁজা পাচার মামলায় দুইজনের ১০ বছরের সশ্রম কারাদণ্ড, প্রত্যেককে এক লক্ষ টাকা জরিমানা

আগরতলা, ১ সেপ্টেম্বর: গাঁজা পাচার মামলায় দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল খোয়াই…

ByByReshmi Debnath Sep 1, 2026

জাতীয় ড্রাইভার দিবসে আগরতলায় সাংগঠনিক কনভেনশন, চালকদের ভূমিকার প্রশংসা প্রতিমা ভৌমিকের

আগরতলা, ১ সেপ্টেম্বর: জাতীয় ড্রাইভার দিবস উপলক্ষে মজদুর মনিটরিং সেল অনুমোদিত ‘অল ড্রাইভার ও সহচালক অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে আগরতলার…

ByByReshmi Debnath Sep 1, 2026

তিপরা মথার সঙ্গে জোট চূড়ান্ত করতে ত্রিপুরায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, দু’দিনের সফরে বিএল সন্তোষ

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে তিপরা মথার সঙ্গে রাজনৈতিক জোট চূড়ান্ত করতে আজ…

ByByTaniya Chakraborty Sep 1, 2026

কাঞ্চনপুরে ৯,৫০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ১

আগরতলা, ১ সেপ্টেম্বর: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাঞ্চনপুর পুলিশের সঙ্গে যৌথ অভিযানে উত্তর ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Sep 1, 2026

Leave a Reply

Scroll to Top