News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাবার বাগান ধ্বংস ও মারধরের অভিযোগ দুই দুষ্কৃতীর বিরুদ্ধে, পুলিশের নিষ্ক্রিয়তায় প্রাণনাশের শঙ্কায় ব্যবসায়ী
Image

রাবার বাগান ধ্বংস ও মারধরের অভিযোগ দুই দুষ্কৃতীর বিরুদ্ধে, পুলিশের নিষ্ক্রিয়তায় প্রাণনাশের শঙ্কায় ব্যবসায়ী

আগরতলা, ১ সেপ্টেম্বর: সীমান্তবর্তী কৈইয়াডেপা এলাকায় দুই দাগি অপরাধীর তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় এক রাবার বাগান মালিক। কমলাসাগর বিধানসভার অন্তর্গত কৈইয়াডেপা এলাকার বাসিন্দা পবন দাস অভিযোগ করেছেন, এলাকার চিহ্নিত পাচারকারী মিঠুন দাস ও হৃদয় দাস দীর্ঘদিন ধরে তাঁর ব্যক্তিগত রাবার বাগানের উপর দিয়ে গরু, গাঁজা, ফেনসিডিল এবং বেআইনিভাবে রোহিঙ্গা পাচার করে আসছে। স্থানীয় সূত্রের খবর, অভিযুক্ত মিঠুন ও হৃদয়ের নাম বিএসএফ, স্থানীয় থানা এবং এনআইএ-র খাতায় কুখ্যাত রোহিঙ্গা পাচারকারী হিসেবে নথিভুক্ত রয়েছে।

পবন বাবুর অভিযোগ, নিয়মিত অবৈধ মালামাল ও অনুপ্রবেশকারী চলাচলের ফলে তাঁর বাগানের সীমানা বেড়া এবং অসংখ্য ছোট রাবার গাছ ভেঙে তছনছ হয়ে গেছে। সম্প্রতি বিষয়টি নিয়ে স্থানীয় বাজারে ক্ষোভ প্রকাশ করায় অভিযুক্ত দুই দুষ্কৃতী তাঁর ওপর চড়াও হয়। অভিযোগ, মিঠুন ও হৃদয় বাজারে সকলের সামনে পবন দাসকে বেধড়ক মারধর করে এবং পিস্তল উঁচিয়ে প্রাণনাশের হুমকি দেয়।

ঘটনার পর স্থানাতীয় ব্যবসায়ীরা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত মধুপুর প্রাথমিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। পরবর্তীতে পবন দাস মধুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ উঠেছে, লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্তে এলেও অভিযুক্ত দুষ্কৃতীদের গ্রেফতার করতে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এ নিয়ে ক্ষোভ দানা বাঁধছে গোটা এলাকায়। ভুক্তভোগী পবন দাস আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, পুলিশের এই নিষ্ক্রিয়তার কারণে এবং ঘটনাটি সংবাদমাধ্যমে আসার পর তাঁর ও তাঁর পরিবারের প্রাণহানির প্রবল ঝুঁকি তৈরি হয়েছে। তিনি অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার ও যথাযথ নিরাপত্তার দাবি জানিয়েছেন।

Releated Posts

কর্তব্যে গাফিলতির অভিযোগ মান্দাই ব্লকের হারবাং পঞ্চায়েতে, কর্মদিবসেও পঞ্চায়েত বন্ধ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

আগরতলা, ১ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি ও দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ উঠেছে মান্দাই ব্লকের অধীন হারবাং পঞ্চায়েতের সচিব-সহ কর্মীদের…

ByByReshmi Debnath Sep 1, 2026

ছয় মাস ধরে পুষ্টির টাকা বকেয়া, নয়াপাড়া ১ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিষেবা নিয়ে অনিশ্চয়তা

আগরতলা, ১ সেপ্টেম্বর: শিশু, গর্ভবতী ও প্রসূতি মায়েদের পুষ্টিকর খাবার সরবরাহ নিয়ে নয়াপাড়া ১ নম্বর আইসিডিএস অঙ্গনওয়াড়ি কেন্দ্রে…

ByByReshmi Debnath Sep 1, 2026

জলের দাবিতে বালতি হাতে সড়ক অবরোধ মহিলাদের, ধজনগরে তীব্র ক্ষোভ

বিশালগড়, ১ সেপ্টেম্বর: পানীয় জলের তীব্র সংকটে অতিষ্ঠ হয়ে এবার রাস্তায় নেমে প্রতিবাদ জানালেন ধজনগর এলাকার মহিলারা। বালতি…

ByByReshmi Debnath Sep 1, 2026

মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য, অতিরিক্ত দাম ও এমআরপি অনিয়ম রুখতে কল্যাণপুরে বিশেষ বাজার অভিযান

কল্যাণপুর, ১ সেপ্টেম্বর: ভোক্তাদের অধিকার সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং বাজারে ব্যবসায়িক অনিয়ম রুখতে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে কল্যাণপুর…

ByByReshmi Debnath Sep 1, 2026

Leave a Reply

Scroll to Top