News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জলের দাবিতে বালতি হাতে সড়ক অবরোধ মহিলাদের, ধজনগরে তীব্র ক্ষোভ
Image

জলের দাবিতে বালতি হাতে সড়ক অবরোধ মহিলাদের, ধজনগরে তীব্র ক্ষোভ

বিশালগড়, ১ সেপ্টেম্বর: পানীয় জলের তীব্র সংকটে অতিষ্ঠ হয়ে এবার রাস্তায় নেমে প্রতিবাদ জানালেন ধজনগর এলাকার মহিলারা। বালতি হাতে নিয়ে সড়ক অবরোধ করে পানীয় জলের দ্রুত ব্যবস্থা করার দাবি জানান তাঁরা।বিশালগড় বিধানসভার বাইদাদ্দিযী গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডের ধজনগর এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা।

অভিযোগ, নিয়মিত পানীয় জল না পাওয়ায় প্রতিদিনের কাজকর্ম ব্যাহত হচ্ছে। বিশেষ করে মহিলাদের দূর দূরান্ত থেকে জল সংগ্রহ করতে হচ্ছে।এদিন সমস্যার সমাধানের দাবিতে ক্ষুব্ধ মহিলারা হাতে বালতি নিয়ে রাস্তায় বেরিয়ে আসেন। এরপর সড়ক অবরোধ করে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন তাঁরা।

অবরোধের ফলে কিছু সময়ের জন্য যান চলাচলেও প্রভাব পড়ে।স্থানীয় মহিলাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যার কথা জানানো হলেও এখনও পর্যন্ত স্থায়ী সমাধান হয়নি। ফলে বাধ্য হয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হয়েছে তাঁদের। দ্রুত এলাকায় নিয়মিত পানীয় জল সরবরাহের ব্যবস্থা করার দাবি জানান তাঁরা এলাকাবাসীর দাবি, মানুষের নিত্যপ্রয়োজনীয় পানীয় জলের সমস্যা দ্রুত সমাধান করে স্বাভাবিক জল সরবরাহ নিশ্চিত করা হোক।

Releated Posts

কর্তব্যে গাফিলতির অভিযোগ মান্দাই ব্লকের হারবাং পঞ্চায়েতে, কর্মদিবসেও পঞ্চায়েত বন্ধ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

আগরতলা, ১ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি ও দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ উঠেছে মান্দাই ব্লকের অধীন হারবাং পঞ্চায়েতের সচিব-সহ কর্মীদের…

ByByReshmi Debnath Sep 1, 2026

ছয় মাস ধরে পুষ্টির টাকা বকেয়া, নয়াপাড়া ১ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিষেবা নিয়ে অনিশ্চয়তা

আগরতলা, ১ সেপ্টেম্বর: শিশু, গর্ভবতী ও প্রসূতি মায়েদের পুষ্টিকর খাবার সরবরাহ নিয়ে নয়াপাড়া ১ নম্বর আইসিডিএস অঙ্গনওয়াড়ি কেন্দ্রে…

ByByReshmi Debnath Sep 1, 2026

রাবার বাগান ধ্বংস ও মারধরের অভিযোগ দুই দুষ্কৃতীর বিরুদ্ধে, পুলিশের নিষ্ক্রিয়তায় প্রাণনাশের শঙ্কায় ব্যবসায়ী

আগরতলা, ১ সেপ্টেম্বর: সীমান্তবর্তী কৈইয়াডেপা এলাকায় দুই দাগি অপরাধীর তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় এক রাবার বাগান মালিক।…

ByByReshmi Debnath Sep 1, 2026

মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য, অতিরিক্ত দাম ও এমআরপি অনিয়ম রুখতে কল্যাণপুরে বিশেষ বাজার অভিযান

কল্যাণপুর, ১ সেপ্টেম্বর: ভোক্তাদের অধিকার সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং বাজারে ব্যবসায়িক অনিয়ম রুখতে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে কল্যাণপুর…

ByByReshmi Debnath Sep 1, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে শান্তিপূর্ণ ভোটের দাবি, কংগ্রেসের প্রস্তুতির বার্তা আশীষ সাহার

আগরতলা, ১ সেপ্টেম্বর: দীর্ঘ প্রায় এক দশক পর ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এলাকার ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘোষণাকে…

ByByReshmi Debnath Sep 1, 2026

গাঁজা পাচার মামলায় দুইজনের ১০ বছরের সশ্রম কারাদণ্ড, প্রত্যেককে এক লক্ষ টাকা জরিমানা

আগরতলা, ১ সেপ্টেম্বর: গাঁজা পাচার মামলায় দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল খোয়াই…

ByByReshmi Debnath Sep 1, 2026

জাতীয় ড্রাইভার দিবসে আগরতলায় সাংগঠনিক কনভেনশন, চালকদের ভূমিকার প্রশংসা প্রতিমা ভৌমিকের

আগরতলা, ১ সেপ্টেম্বর: জাতীয় ড্রাইভার দিবস উপলক্ষে মজদুর মনিটরিং সেল অনুমোদিত ‘অল ড্রাইভার ও সহচালক অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে আগরতলার…

ByByReshmi Debnath Sep 1, 2026

তিপরা মথার সঙ্গে জোট চূড়ান্ত করতে ত্রিপুরায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, দু’দিনের সফরে বিএল সন্তোষ

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে তিপরা মথার সঙ্গে রাজনৈতিক জোট চূড়ান্ত করতে আজ…

ByByTaniya Chakraborty Sep 1, 2026

কাঞ্চনপুরে ৯,৫০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ১

আগরতলা, ১ সেপ্টেম্বর: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাঞ্চনপুর পুলিশের সঙ্গে যৌথ অভিযানে উত্তর ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Sep 1, 2026

Leave a Reply

Scroll to Top