News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কর্তব্যে গাফিলতির অভিযোগ মান্দাই ব্লকের হারবাং পঞ্চায়েতে, কর্মদিবসেও পঞ্চায়েত বন্ধ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
Image

কর্তব্যে গাফিলতির অভিযোগ মান্দাই ব্লকের হারবাং পঞ্চায়েতে, কর্মদিবসেও পঞ্চায়েত বন্ধ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

আগরতলা, ১ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি ও দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ উঠেছে মান্দাই ব্লকের অধীন হারবাং পঞ্চায়েতের সচিব-সহ কর্মীদের বিরুদ্ধে। কর্মদিবসেও কোনও কারণ ছাড়াই পঞ্চায়েত কার্যালয় বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েতের বিভিন্ন পরিষেবা পেতে গিয়ে দীর্ঘদিন ধরে চরম হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে সাধারণ পঞ্চায়েতের আর. ও . আর সংক্রান্ত কাজের জন্য মাসের পর মাস পঞ্চায়েতে ঘুরতে হচ্ছে বলে অভিযোগ তাঁদের। দূরদূরান্ত থেকে বিভিন্ন প্রয়োজনীয় কাজ নিয়ে পঞ্চায়েত কার্যালয়ে এসেও পরিষেবা না পেয়ে খালি হাতে ফিরে যেতে হচ্ছে অনেককে।

বাসিন্দাদের আরও অভিযোগ, নির্ধারিত কর্মদিবসেও কোনও কারণ ছাড়াই পঞ্চায়েত কার্যালয় বন্ধ পাওয়া যাচ্ছে। ফলে সরকারি পরিষেবা নিতে এসে সময় ও অর্থ দু’দিক থেকেই ক্ষতির মুখে পড়ছেন সাধারণ মানুষ।
এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁরা তাঁদের সমস্যার কথা তুলে ধরেন এবং পঞ্চায়েতের সচিব-সহ সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

স্থানীয়দের বক্তব্য, সাধারণ মানুষের পরিষেবা নিশ্চিত করার জন্য পঞ্চায়েত কার্যালয় নিয়মিত খোলা রাখা এবং নির্ধারিত সময়ে পরিষেবা প্রদান করা জরুরি। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এনে দ্রুত সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন তাঁরা।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026

Leave a Reply

Scroll to Top