News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভিসি নির্বাচনে বাম ঐক্যেই ভরসা সিপিআই(এম)-এর, কংগ্রেসের সঙ্গে জোট নাকচ : জিতেন্দ্র
Image

ভিসি নির্বাচনে বাম ঐক্যেই ভরসা সিপিআই(এম)-এর, কংগ্রেসের সঙ্গে জোট নাকচ : জিতেন্দ্র

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের নির্বাচনী কৌশল ও সম্ভাব্য জোটের অবস্থান স্পষ্ট করতে শুরু করেছে। এই পরিস্থিতিতে সিপিআই(এম)-র রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে কংগ্রেসের সঙ্গে কোনও নির্বাচনী সমঝোতা হচ্ছে না। বরং সিপিআই(এমএল)-এর সঙ্গে জোট করেই নির্বাচনে লড়াই করবে দল।

সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক জানান, তৃণমূল স্তরের এই নির্বাচনে বাম দলগুলির মধ্যে সমন্বয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাহাড়ি এলাকার মানুষের অধিকার, উন্নয়ন এবং দৈনন্দিন সমস্যাকে সামনে রেখেই বামফ্রন্ট নির্বাচনী প্রচারে নামবে। সাধারণ মানুষের বিভিন্ন দাবি ও সমস্যাকে নির্বাচনী লড়াইয়ের অন্যতম প্রধান ইস্যু করা হবে বলেও তিনি জানান।

কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে সিপিআই(এম) রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী স্পষ্টভাবে জানান, আসন সমঝোতা বা জোট নিয়ে কংগ্রেসের সঙ্গে এখনও কোনও আলোচনা হয়নি। পাশাপাশি পাহাড়ি এলাকায় কংগ্রেসের সাংগঠনিক শক্তি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, আদিবাসী অধ্যুষিত এলাকায় কংগ্রেসের শক্তিশালী সাংগঠনিক ভিত্তি নেই। ফলে ভিলেজ কমিটি নির্বাচনে বামফ্রন্টের নির্বাচনী সমীকরণে কংগ্রেসকে রাখা হচ্ছে না।

সিপিআই(এম)-এর এই অবস্থান থেকে স্পষ্ট, আসন্ন নির্বাচনে বাম দলগুলির ঐক্যকে আরও শক্তিশালী করেই এগোতে চাইছে বামফ্রন্ট। একইসঙ্গে কংগ্রেস থেকে নিজেদের দূরত্ব বজায় রেখে বিজেপি এবং অন্যান্য আঞ্চলিক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের কৌশল নেওয়া হয়েছে।

বিশেষ করে পাহাড়ি এলাকার উন্নয়ন, আদিবাসী মানুষের অধিকার, কর্মসংস্থান, পরিষেবা এবং স্থানীয় প্রশাসনের বিভিন্ন সমস্যা নির্বাচনী প্রচারের কেন্দ্রে থাকবে বলে বাম শিবিরের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে।

রাজনৈতিক মহলের মতে, সিপিআই(এম)-এর এই ঘোষণা ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে ত্রিপুরার বিরোধী রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। নির্বাচনের আগে বিভিন্ন দলের জোট, আসন সমঝোতা এবং সাংগঠনিক অবস্থান আরও স্পষ্ট হলে পাহাড়ি এলাকার নির্বাচনী লড়াই আরও জমে উঠতে পারে।

Releated Posts

সাতচাঁদে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৩, আশঙ্কাজনক আরও ৩

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৬ সেপ্টেম্বর:সাতচাঁদের দশরথ দেব মেমোরিয়াল স্কুল সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের। গুরুতর…

ByByReshmi Debnath Sep 6, 2026

রাজধানীর বেসরকারি হোটেলে বিজেপি–তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠক, একাধিক ইস্যুতে আলোচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর:রবিবার সন্ধ্যায় রাজধানী আগরতলার একটি বেসরকারি হোটেলে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByReshmi Debnath Sep 6, 2026

উদয়পুরে জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে ছাত্রের মৃত্যু

উদয়পুর, ৬ সেপ্টেম্বর: উদয়পুরের জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হল এক দশম শ্রেণির স্কুল পড়ুয়ার।…

ByByReshmi Debnath Sep 6, 2026

মানুষ সিপিএম-কে আর কখনোই গ্রহণ করবে না, মানুষ ইতোমধ্যেই তাদের প্রত্যাখ্যান করেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ সেপ্টেম্বর: বিরোধীদের রাজনীতির কোনো মৌলিক জ্ঞান নেই, কারণ তারা শুধু মানুষকে বিভ্রান্ত করতেই রাজনীতি করে আসছে। ভারতীয়…

ByByReshmi Debnath Sep 6, 2026

Leave a Reply

Scroll to Top