News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্বলতা ঢাকতেই ভুল বোঝাবুঝির যুক্তি প্রতিষ্ঠিত করতে চাইছে বিজেপি ও আইপিএফটি ঃ কংগ্রেস
Image

দুর্বলতা ঢাকতেই ভুল বোঝাবুঝির যুক্তি প্রতিষ্ঠিত করতে চাইছে বিজেপি ও আইপিএফটি ঃ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্ঢেম্বর৷৷ দুর্বলতা ঢাকতেই ভুল বোঝাবুঝির যুক্তি প্রতিষ্ঠিত করতে চাইছে বিজেপি ও আইপিএফটি৷ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই ভাবেই শাসক জোটকে নিশানা করেছে কংগ্রেস৷ প্রদেশ কংগ্রেসের মুখপাত্রের কথায়, নিজেদের মধ্যে সম্পর্কের অবনতি হওয়া সত্বেও এর পেছনে বিরোধীদের চক্রান্ত খঁুজে পেয়েছে বলে দাবি শাসক জোটের৷ তাই, তিনি বিজেপি ও আইপিএফটির বিরোধীদের নিয়ে মানসিকতার তীব্র নিন্দা জানানো পাশাপাশি রাজ্যের মানুষ এর বিচার করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন৷

এদিন প্রদেশ কংগ্রেস মুখপাত্র আইনজীবী হরিকৃষ্ণ ভৌমিক কটাক্ষের সুরে বলেন, শুনেছি বিজেপি ও আইপিএফটির মধ্যে ভুল বোঝাবুঝি সমাপ্ত হয়েছে৷ দুই দলের বৈঠকে তাদের মধ্যে যে ঝামেলা চলছিল প্রদেশ নেতৃবৃন্দ এর সমাধান করেছেন৷ এ বিষয়ে হরেকৃষ্ণ বাবু জানতে চেয়েছেন, সারা রাজ্যেই গত কয়েকদিনে বিজেপি ও আইপিএফটির মধ্যে সংঘর্ষের ঘটনা, ব্লক চেয়ারম্যানের পদ নিয়ে অবরোধ, সবশেষে পঞ্চায়েত উপ নির্বাচনের মনোনয়নকে ঘিরে সংঘর্ষ ও রক্তপাত শুধুই কি ভুল বোঝাবুঝির ফল৷ নাকি, তাতে অন্য কোনও সমিকরণ রয়েছে৷ হরেকৃষ্ণবাবু সাথে যোগ করেন, বিজেপি ও আইপিএফটির মধ্যে সংঘর্ষের ঘটনায় বিরোধীদের চক্রান্ত খঁুজে পেয়েছে বলে তারা দাবি করেছেন৷ এর তীব্র নিন্দা জানাচ্ছি৷ তাঁর কথায়, নিজেদের দুর্বলতা ঢাকতেই বিজেপি ও আইপিএফটি ভূল বোঝাবুঝির যুক্তি প্রতিষ্ঠিত করতে চাইছে৷ পাশাপাশি অযথা বিরোধীদের এর সাথে জড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি৷ তিনি জানতে চেয়েছেন, সারা রাজ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ কেন ব্যবস্থা নেয়নি৷ যদি কংগ্রেস এবং সিপিএম এই সংঘর্ষের পেছনে চক্রান্ত করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা কেন নেওয়া হল না৷ তাঁর কটাক্ষ, নিজেদের কর্মী সমর্থকদের সামাল দিতে না পেরে অযথা বিরোধীদের কালিমালিপ্ত করা হচ্ছে৷

পৃথক রাজ্যের দাবি নিয়েও বিজেপিকে নিশানা করেছেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র৷ তাঁর কটাক্ষ, বিজেপি বলছে ত্রিপ্রাল্যান্ড একটি দলের নিজস্ব কর্মসূচি৷ তাতে সরকারের কোনও ভূমিকা নেই৷ তাহলে পৃথক রাজ্যের দাবি নিয়ে ঝামেলা হলে রাজ্য সরকার কি ভূমিকা নেবে সেই প্রশ্ণ তুলেছেন হরেকৃষ্ণ ভৌমিক৷ এদিকে, রাজ্যে বিরোধীদের কোনও অস্তিত্ব নেই বিজেপি কেন্দ্রীয় নেতা সুনীল দেওধরের দাবির প্রেক্ষিতে প্রদেশ কংগ্রেস মুখপাত্র কটাক্ষ করে বলেন, পঞ্চায়েত উপ নির্বাচনে বিজেপির ভূমিকাতেই স্পষ্ট তারা বিরোধীদের ভয় পাচ্ছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top