News Flash

  • Home
  • Uncategorized
  • মনোনয়ন জমা দেওয়ার সময় বাড়ানোর দাবি সিপিএম ও কংগ্রেসের
Image

মনোনয়ন জমা দেওয়ার সময় বাড়ানোর দাবি সিপিএম ও কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্ঢেম্বর৷৷ ত্রিস্তর পঞ্চায়েতের উপনির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার সময় বাড়ানোর দাবি জানিয়েছে কংগ্রেস ও সিপিএম৷ মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসের অভিযোগ তুলে রাজ্যে দুই বিরোধীদল এই দাবিতে সোচ্চার হয়েছে৷ পাশাপাশি বিরোধী প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যও রাজ্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে দুই দলই৷

মঙ্গলবার ত্রিস্তর পঞ্চায়েতের উপনির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার অন্তিম দিন ছিলো৷ কিন্তু, সিপিএম ও কংগ্রেস অন্তিম দিনেও মনোনয়ন জমা দিতে পারেনি বলে অভিযোগ তুলেছে৷ শুধু মাত্র কয়েকটি আসনে বিরোধী প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পেড়েছেন বলে দাবি কংগ্রেস ও সিপিএমের৷ এবিষয়ে এদিন সাংবাদিক সম্মেলনে সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর সন্ত্রাসের অভিযোগ তুলে নিশানা করেন শাসকদল ও রাজ্য সরকারকে৷ সন্ত্রাসের কারণেই দলীয় প্রার্থীরা ত্রিস্তর পঞ্চায়েতের উপনির্বাচনে সমস্ত আসনে মনোনয়ন জমা দিতে পারেননি বলে দাবি বিজন ধরের৷ তাঁর কথায়, পুলিশের সামনে শাসকদলের কর্মীরা বামফ্রন্ট প্রার্থীদের মনোনয়ন ছিড়ে ফেলেছেন৷ শুধু তাই নয়, বিভিন্ন স্থানে ভয় ভীতি প্রদর্শন করা হয়েছে৷ মনোনয়ন জমা দিতে গিয়ে শাসক দলের কর্মীদের হাতে বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন৷ তাই, মনোনয়ন জমা দেওয়ার সময় বাড়ানো হোক দাবি করেন বিজন ধর৷ তাঁর কথায়, রাজ্য নির্বাচন কমিশন মনোনয়ন জমা দেওয়ার সময় বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করা উচিত৷ কারণ, অধিকাংশ আসনে বামফ্রন্টের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারেননি, তাই উপনির্বাচন একতরফা অনুষ্ঠিত হতে চলেছে৷ বিজনবাবু এদিন বামফ্রন্টের প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য রাজ্য নির্বাচন কমিশনারের কাছে দাবি জানিয়েছেন৷ তাঁর বক্তব্য, মনোনয়ন জমা নেওয়ার প্রক্রিয়া বাতিল করা উচিত রাজ্য নির্বাচন কমিশনের৷ নয়তো বা, যারা মনোনয়ন জমা দিতে পারেননি তাদের সুযোগ দেওয়া উচিত৷ রাজ্য নির্বাচন কমিশন এই দাবি না মানলে বামেরা উপনির্বাচন বয়কট করবে না৷ বিজন ধরের কথায়, নির্বাচনের পক্ষে রয়েছে বামেরা৷ কিন্তু, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত করার দায়িত্ব রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের তাও তিনি এদিন মনে করিয়ে দিয়েছেন৷

এদিকে সিপিএমের পাশাপাশি কংগ্রেসও মনোনয়ন জমা দেওয়ার সময় বাড়ানোর দাবি জানিয়েছে৷ এদিন সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা বলেন, ত্রিস্তর পঞ্চায়েতের উপনির্বাচনে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত৷ বেশ কিছু আসনে প্রার্থী দেওয়া হয়েছে৷ কিন্তু, সন্ত্রাসের কারণে সব আসনে প্রার্থী দেওয়া সম্ভব হয়নি৷ বীরজিৎবাবুর কটাক্ষ, এই উপনির্বাচনে সন্ত্রাস অতীতের সমস্ত রেকর্ড ম্লান করে দিয়েছে৷ বিজেপি আইপিএফটি জোট সরকারের জমানায় সন্ত্রাস সিপিএমের সন্ত্রাসকেও হার মানিয়েছে৷ তাই, রাজ্য নির্বাচন কমিশন মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে বিজ্ঞপ্তি জারি করুক৷ এদিন বীরজিৎবাবুও শাসকদল ও রাজ্য সরকারকে নিশানা করে বলেন, উপনির্বাচন প্রহসনে পরিণত হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top