News Flash

  • Home
  • Uncategorized
  • প্রেমে ব্যর্থ হয়ে সুইসাইড নোট রেখে ফাঁসিতে আত্মঘাতী সুকলছাত্রী
Image

প্রেমে ব্যর্থ হয়ে সুইসাইড নোট রেখে ফাঁসিতে আত্মঘাতী সুকলছাত্রী

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১১ সেপ্ঢেম্বর৷৷ গলায় ফাঁস জড়িয়ে দশম শ্রেণীর এক ছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে শান্তিরবাজার মহকুমার অধীন বাইখোরা পশ্চিম চরইপাই শীলপাড়ায়৷ ঘটনার বিবরণে জানা গেছে, শান্তিরবাজার মহকুমার অধীন বাইখোরা পশ্চিম চরকপাই শীলপাড়ার বাসিন্দা সঞ্জীব কুবির মেয়ে সংগীতা কুরি প্রতিদিনের মতো রাতের খাওয়া দাওয়া শেষে ঘুমোতে যায়৷ বাড়ির অন্যান্য লোকেরা যখন ঘুমিয়ে পড়েন, তখন সংগীতা সবার অলক্ষ্যে তাঁদের রান্নাঘরে গিয়ে গলায় ফাঁস জড়িয়ে আত্মহত্যা করে৷ সকালে ঘুম থেকে উঠে সংগীতার বাবা মা মেয়েকে ঘরে দেখতে না পেয়ে তারা অস্থির হয়ে পড়েন৷ তখন তারা খোঁজাখঁুজি করতে থাকেন তাঁরা৷ হঠাৎ তাঁদের চোখ পড়ে রান্নাঘরের দিকে৷ তাঁরা রান্না ঘরে গিয়ে দেখতে পান ফাঁসিতে তাদের মেয়ে ঝুলছে৷ এই দৃশ্য দেখে সংগীতার বাবা তৎক্ষনাৎ অসুস্থ হয়ে পড়েন৷ এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে যায় বাইখোরা থানার পুলিশ৷ পুলিশ গিয়ে মৃতদেহ নামায়৷ পরে তারা সংগীতার হাতে লেখা একটি খাতা উদ্ধার করেন৷ জানা গেছে, ওই খাতার এক পাতায় ভালোবাসার কথা লেখা রয়েছে৷ এতে স্পষ্ট লেখা আছে, সে একটি ছেলেকে ভালোবাসে৷ এই খাতার লেখা চিঠি পড়ে পুলিশ ধারণা করছে, প্রেমে ব্যর্থ হয়েই সংগীতা আত্মহত্যা করেছে৷ এদিকে, খাতায় যে ছেলেটির নাম লেখা রয়েছে, সেই ছেলেটি বাইখোরা সিপিএম অঞ্চল কমিটির ভাস্কর চক্রবর্তীর ছেলে৷ পুলিশ ঘটনার তদন্তে নেমেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top