News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাউৎখলায় পরপর দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, আতঙ্কে এলাকাবাসী
Image

রাউৎখলায় পরপর দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, আতঙ্কে এলাকাবাসী

বিশালগড়, ৬ সেপ্টেম্বর: বিশালগড় থানা এলাকায় পরপর চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। শুক্রবার রাতে রাউৎখলা এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার রাতে একই এলাকায় ফের চুরির ঘটনা ঘটল। এবার চোরের দল হানা দেয় প্রয়াত সাংবাদিক সুব্রত সাহার বাড়িতে।

জানা গেছে, শনিবার রাতে বাড়ির সদস্যরা কেউ বাড়িতে ছিলেন না। সেই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল বাড়িতে ঢুকে ঘরের বিভিন্ন জিনিসপত্র ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। রবিবার সকালে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে চুরির বিষয়টি টের পান। খবর দেওয়া হয় বিশালগড় থানায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
পরপর চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বিশালগড় থানা এলাকায় দিন দিন চুরির ঘটনা বাড়লেও চুরি বন্ধে কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে। একের পর এক চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

স্থানীয়দের দাবি, রাতের পাশাপাশি দিনের বেলাতেও এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হোক এবং দ্রুত চুরির ঘটনাগুলির কিনারা করে অভিযুক্তদের গ্রেপ্তার করা হোক।

এদিকে, পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। চুরি যাওয়া সামগ্রী ও নগদ টাকার পরিমাণ এখনও জানা যায়নি। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে ঘটনার বিস্তারিত তথ্য সামনে আসবে বলে জানা গেছে।

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026

Leave a Reply

Scroll to Top