News Flash

  • Home
  • Uncategorized
  • তুলাশিখরে দুর্ঘটনায় নিহত যুবক, টিএসআর ক্যাম্পে ভাঙচুর, পুড়ল গাড়ি, গণপিটুনিতে জখম চার শ্রমিক
Image

তুলাশিখরে দুর্ঘটনায় নিহত যুবক, টিএসআর ক্যাম্পে ভাঙচুর, পুড়ল গাড়ি, গণপিটুনিতে জখম চার শ্রমিক

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ সেপ্ঢেম্বর৷৷ মঙ্গলবার সকাল থেকে সমগ্র খোয়াই মহকুমা উত্তপ্ত৷ একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি

দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে পুড়িয়ে দিয়েছে ক্ষুব্ধ জনতা৷ ছবি নিজস্ব৷

হয়৷ খোয়াইয়ের তুলাশিখর এলাকায় এক যুবকের মৃত্যু এবং গণপিটুনিতে আহত হয়েছে ঘাতক গাড়ির তিন শ্রমিক৷ উত্তেজিত জনতা ভাঙচুর চালায় তুলাশিখর টিএসআর ক্যাম্পে৷ পুড়িয়ে দেয়া হয়েছে ঘাতক ট্রাকটিকে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্রাকের ধাকায় জনৈক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন৷ এ ঘটনায় উত্তেজিত জনতার গণপিটুনিতে ওই ট্রাকের চারজন গুরুতর আহত হন৷ মঙ্গলবার খোয়াই জেলার চাম্পাহাওয়র থানার তুলাশিখর এলাকায় ঘটনাটি ঘটেছে৷ পুলিশ জানিয়েছে, ইট বোঝাই একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলকে আঘাত করলে ঘটনাস্থলেই তখিরাই দেববর্মা নামের এক যুবক নিহত হন৷ দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে কিছু দূরে টিএসআর ক্যাম্পে আশ্রয় নেয়৷ উত্তেজিত জনতা ট্রাকটির পিছু ধাওয়া করে তার চালক, সহকারী চালক এবং দুই শ্রমিককে মারধর করে৷ এরপর ট্রাকে আগুন ধরিয়ে দেয় তারা৷ খবর পেয়ে চাম্পাহাওয়ার থানার ভারপ্রাপ্ত আধিকারীক উদয়ন দেববর্মার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে যায় এবং উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনে৷ এই ঘটনাকে কেন্দ্র করে গোটা চাম্পাহওয়র এলাকায় দিনভর টানটান উত্তেজনা বিরাজ করেছে৷ পুলিশদুর্ঘটনার একটি মামলা নিয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top