News Flash

  • Home
  • Uncategorized
  • সরকারকে নিজের বলে মনে না হলে নতুন ভারত গড়ার স্বপ্ণ অধরা থাকবে ঃ রাজ্যপাল
Image

সরকারকে নিজের বলে মনে না হলে নতুন ভারত গড়ার স্বপ্ণ অধরা থাকবে ঃ রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্ঢেম্বর৷৷ আজ আগরতলার শিশু উদ্যানে রাজ্য ভিত্তিক আয়ুস্মান ভ ারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার উদ্বোধন হয়৷ উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথির ভাষণে রাজ্যপাল প্রফেসর কাপ্তান সিং সোলাঙ্কি  বলেন, আজ দেশের বিভিন্ন রাজ্যে এই ব হৎ প্রকল্পের উদ্বোধন করা হচ্ছে৷ দেশর গরিব মানুষের কল্যাণে বিভিন্ন যোজনা চালু করেছন প্রধানমন্ত্রী৷ এই সব প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী সবকা সাথ সব কা বিকারে যে শ্লেগান দিয়েছিলেন তার ব াস্তবায়ন হ চ্ছে৷ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে দেশের প্রায় ১০ কোটি পরিবারের প রায় ৫০ কোটি মানুষ উপকৃত হবেন৷ এই ধরনের প্রকল্প দেশে এই প্রথম চালু হচ্ছে৷ রাজ্যপাল শ্রী সোলাঙ্কি  বলেন, ২০১৪ সালে দেশের শাসনভার গ্রহণ করে বর্তমান প্রধানমন্ত্রী প্ল্যানিং কমিশনের পরিবর্তে নীতি আয়োগ গঠন করে নতুন ভারত গড়ার ডাক দিয়েছিলেন৷ এই নীতি আয়োগের মাধ্যমেই ি বভিন্ন যোজনা চালু করার উদোগ নিয়েছন প্রধানমন্ত্রী৷ এরমধ্যে আজকের এই  প্রকল্পটি অন্যতম৷ রাজ্যপাল মহাত্মা গান্ধির প্রসঙ্গ উত্থাপন করে ব লেন, মহাত্মা গান্ধিও দেশের স্বাধীনতা আন্দোলনের মাধ্যমে নতুন ভারত গড়ার প্রয়াস নিয়েছিলেন৷ মহাত্মা গান্ধি  বলেছিলন, যতদিন না মানুষ এই দেশকে নিজের দেশ, দেশর সরকারকে নিজের সরকার বলে অনুভব না করবে ততদিন নতুন ভারত গড়ার স্বপ্ণ অধরা থেকে যাবে৷ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ও সরকারি সমস্ত পরিষেবা সমাজের অন্তিম  ব্যক্তির নিকট পৌঁছানোর লক্ষ্যে কাজ করে গেছেন৷  বর্তমান প্রধানমন্ত্রী স্বচ্ছ  ভারত, সুস্থ ভারত, সুরক্ষিত ভ ারত গড়ার লক্ষ্যে বিভিন্ন যোজনা চালু করেছেন৷ প্রধানমন্ত্রী নতুন  ভারত গড়ার যে স্বপ্ণ দেখেছেন তা পূরণ করার জন্য আমাদের সকলকেই এগিয়ে আসতে  হবে৷

আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের গরিবদের কল্যাণে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প চালু করেেেছন৷ সেইসব প্রকল্পগুলি সমাজের অন্তিম ব্যক্তির কাছে পৌঁছানোর লক্ষ্যে বর্তমান কেন্দ্রীয় সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে কাজ করছে৷ আজ আগরতলার শিশু উদ্যানে রাজ্য ভিত্তিক আয়ুস্মান ভ ারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার উদ্বোধন করে একথা  বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি বলেন, এই প্রকল্পে সবচেয়ে বেশি লাভবান হবেন আমাদের রাজ্যের জনগণ৷ রাজ্যের মোট জনসংখ্যার প্রায় ৭০ শতাংশ অর্থাৎ প্রায় ২৫ লক্ষ মানুষ এই প্রকল্পে র মাধ্যমে উপকৃত হবেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ঝাড়খন্ডের রাঁচিতে দেশব্যাপী এই প্রকল্পের উদ্বোধন করেছেন৷ এই প্রকল্পটি প্রধানমন্ত্রী পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের নামে উৎসর্গ করেছেন, যিনি সমাজের অন্তিম ব্যক্তির কাছে পৌঁছানোর জন্য সারা জীব ন কাজ করে গেছেন৷ মুখ্যমন্ত্রী বলেন, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী  বাজপেয়ীও গ্রাম সরাজের লক্ষ্যে কাজ করে গেছেন৷ তিনি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মাধ্যমে প্রতিটি গ্রামে সড়ক নির্মাণের কাজ শুরু করে গেছেন৷ আর বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে দেশের গরিব দের জন্য পাকা ঘর নির্মাণের ক্ষেত্রে বিরাট ভূমিকা নিয়েছেন৷ শুধু তাই নয়, প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার মাধ্যমে পাকা লেট্রিনের ব্যবস্থা করা, সৌভাগ্য যোজনার মাধ্যমে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া প্রভৃতি চালু করেছেন৷ আমাদের রাজ্যেওই ইতিমধ্যে ১ লক্ষ  ৭০ হাজার পরিবারকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্য বিনমূল্যে গ্যাসকানেকশন দেওয়া হয়েছে৷ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করেছেন যার মাধ্যমে গরিব পরিবাবরে সদস্যদের চিকিৎসার জন্য প্রতি  বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে৷ এর আগে দেশের কোনও প্রধানমন্ত্রী এই ধরনের প্রকল্পের উদ্যোগ নেননি৷ এজন্য রাজ্যবাসীর পক্ষ থেকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন৷

অনুষ্ঠানে সম্মানিত অতিথির ভাষণে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন বলেন, দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে আমাদের রাজ্যেও এই ঐতিহাসিক প্রকল্পটি আজ থেকে চালু হচ্ছে৷ দেশের গরিব জনগণ তাদের কষ্টার্জিত অর্থ, সম্পদ বি ক্রি করে চিকিৎসার ব য় মেটাতে গিয়ে সর্বশান্ত হয়ে যাচ্ছেন৷ এর থেকে রক্ষা পাওয়ার জন্য প্রধানমন্ত্রী ২০১৭ সালে ন্যাশনাল হেলথ পলিসির মাধ্যমে স বার জন্য স্বাস্থ্য প রদানের উদোগ নিয়েছিলেন৷ আমাদের রাজ্যে ২০১৮-১৯ অর্থ বছরে ৭১টি হে লথ এন্ড ওয়েরনেস সেন্টার চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এবং আগামী ২০২৩ সালের মধ্যে রাজ্যের সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে হে লথ এন্ড ওয়েরনেস সেন্টার চালু করার প রিকল্পনা নেওয়া হয়েছে৷ আয়ুষ্মান ব ারতের অপর উপাদানটি  হলো প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনা৷ এই যোজনার মাধ্যমে গরিব পরিবারগুলিকে চিকিৎসা বাবদ প্রতি  বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত  সাহায্য প্রদান করা হবে৷ এই প্রকল্পের মাধ্যমে আমাদের রাজ্যের প্রায় ৫ লক্ষ প রিব া র উপকৃত হ বে৷ রাজ্যের ৬২টি সরকারি হাসপাতালে সুবিধাভোগীরা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ই-কার্ড পাবেন৷

অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন স্বাস্থ্য দপ্তরের সচিব সমরজিৎ ভৌমিক৷ অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক আশিস কুমার সাহা ও বিধায়ক রামপ্রসাদ পাল, মুখ্যসচিব সঞ্জীব রঞ্জন এবং জাতীয় স্বাস্থ্য মিসনের অধিকর্তা ডা শৈলেশ যাদব৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top