News Flash

  • Home
  • Uncategorized
  • দোষীদের সাজা কার্যকরে বিলম্ব, ক্ষোভ উগড়ে দিলেন নির্ভয়া-র মা
Image

দোষীদের সাজা কার্যকরে বিলম্ব, ক্ষোভ উগড়ে দিলেন নির্ভয়া-র মা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (হি.স.) : নির্ভয়া কাণ্ডে দোষীদের সাজা ঘোষণা হওয়ার পর তা কার্যকরে দেরি হওয়ার কারণে নিজের ক্ষোভ উগড়ে দিলেন নির্ভয়ার মা আশাদেবী। সাজা কার্যকর করতে দেরি হওয়ার জন্য দেশের মহিলাদের প্রতি হওয়া অপরাধের সংখ্যা বেড়ে গিয়েছি বলে জানিয়েছেন তিনি।
২০১২ সালে দিল্লির রাজপথে গণধর্ষণের শিকার হতে হয় নির্ভয়াকে। এই ঘটনায় গোটা দেশে আলোড়নের সৃষ্টি হয়। পরে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট রায়দানে চার দোষীকে ফাঁসি সাজা শোনায়। কিন্তু দুই মাসেরও বেশি সময় হয়ে গেলেও তা কার্যকর করতে বিলম্ব হওয়ায় মঙ্গলবার আশাদেবী ক্ষোভ ফেটে পড়েন। তিনি বলেন, গোটা দেশে অপরাধের পরিমাণ বেড়েই চলেছে। ছোট ছোট মেয়েরা অপরাধীদের শিকারে পরিণত হচ্ছে। এই বিষয়ে প্রশাসনিক উদাসীনতাকে দায়ী করে তিনি বলেন, দুই মাসেরও বেশি সময় হয়ে গেল। কিন্তু দোষীদের সাজা এখনও কার্যকর করা হল না। আমি বিষয়টি নিয়ে দিল্লি কমিশনস ফর ওম্যানসের কাছে আর্জি জানিয়ে সাহায্য চেয়েছিলাম। তারা সাহা্য্যের জন্য এগিয়ে এসেছিল। সাজা কার্যকর করতে দেরি হওয়ার কারণে তারা তিহার জেল কর্তৃপক্ষের কাছে নোটিসও পাঠিয়েছিল। কিন্তু এরপরেও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। আমি জানি না সাজা কার্যকর করতে আর কতটা দেরি হবে। আমি সরকার, জেল কর্তৃপক্ষ, আদালতের কাছে আবেদন করছি দ্রুত এই সাজা কার্যকর হোক। অপরাধীদের ফাঁসি দ্রুত হোক। অপরাধীদের বিচারের আওতায় না আনার ফলে আজ দেশজুড়ে মহিলাদের প্রতি অপরাধের মাত্রা বেড়ে যাচ্ছে। ছয় বছর হয়ে গেল। নির্ভয় কান্ড পুলিশ প্রশাসনের কাছে চ্যালেঞ্জের মতো। কিন্তু যে পরিবর্তন আসা উচিত ছিল তা হয়নি। শুধু কাগজেই পরিবর্তন এসেছে। দোষীদের আড়াল করার জন্যই অপরাধের পরিমাণ বেড়ে চলেছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top