News Flash

Image

গোয়ালপোখরে বিধ্বংসী আগুনে পুড়ল বসতভিটে

গোয়ালপোখর, ১৬ ফেব্রুয়ারি (হি. স.) : গোয়ালপোখর থানার দারগা বস্তিতে বিধ্বংসী আগুনে পুড়ল বসতভিটে। বুধবার গভীর রাতে আগুন লাগে। দুটি পরিবারের বাড়ির সব আসবাব পত্র আনাজপাতি পুড়ে ছাই হয়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালপোখর থানার পুলিশ ও দমকল বাহিনীর একটি ইঞ্জিন। তারা আগুন নেভানোর চেষ্টা করে। তার আগেই অবস্য বহু সামগ্রী পুড়ে যায়।

আগুনে পুড়ে গিয়েছে নুরেশা বিবির বাড়ি। তিনি জানান, খাওয়া দাওয়া করে ঘুমোতে যাওয়ার সময় ধোঁয়া দেখতে পান। প্রতিবেশীদের ডাকলে তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেন। শেষে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, সম্ভবত রান্নাঘরের উনুন থেকে আগুন লেগে থাকতে পারে। গোয়ালপোখর পঞ্চায়েত সমিতির সভাপতি মুস্তারি বেগম বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে দুই পরিবারকে সব রকম সহযোগিতার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে। রাতে থাকার জন্য আপাতত ত্রিপলের ব্যবস্থা করা হয়েছে। তাঁদের চাল, ডাল ও ত্রিপলের ব্যবস্থা করা হবে।’

Releated Posts

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026

তেলঙ্গানায় সরকারি আধিকারিকের বাড়িতে এসিবি হানা, উদ্ধার প্রায় ১ কোটি টাকা নগদ

হায়দরাবাদ, ১৬ জুন (আইএএনএস): আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি (ডিএ) অর্জনের অভিযোগে তেলঙ্গানার ভূমি ও জরিপ দফতরের এক আধিকারিকের…

ByByNews Desk Jun 16, 2026

আরএসএস নিয়ে মন্তব্যে প্রিয়াঙ্ক খাড়গেকে কড়া আক্রমণ কর্নাটক বিজেপি সভাপতির, ‘নেহরু পরিবারের উত্তরাধিকারীদের খুশি করার চেষ্টা’

বেঙ্গালুরু, ১৬ জুন (আইএএনএস): আরএসএস-কে নিয়ে কর্নাটকের মন্ত্রী প্রিয়ঙ্ক খার্গে-র সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করলেন কর্নাটক বিজেপি সভাপতি…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top