News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত
Image

গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার লোটাস ক্লাব সংলগ্ন শিবনগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে ত্রিপুরা পুলিশ। ধৃতদের কাছ থেকে এখনও পর্যন্ত চুরি যাওয়া ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকা উদ্ধার এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারে তদন্ত চালাচ্ছে পুলিশ।

মহারাজগঞ্জ বাজার ফাঁড়ির ওসি দীপঙ্কর দেবনাথ জানান, গত ১২ সেপ্টেম্বর সকাল ১১টা নাগাদ চুরির ঘটনাটি ঘটে। পণ্যবাহী গাড়িটির চালকের আসনের পাশে একটি ব্যাগে ৫৬ হাজার টাকা নগদ এবং এক-দুটি চেক রাখা ছিল। সেই সময় গাড়ির মালিক ও চালক গাড়ির পিছনের দিকে পণ্য তোলার কাজে ব্যস্ত ছিলেন। অভিযোগ, সেই সুযোগে অভিযুক্তরা গাড়ি থেকে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর থানায় মামলা দায়ের করে তদন্তে নামে পুলিশ। তদন্তে প্রথমে এক সন্দেহভাজনকে আটক করা হয়। তার কাছ থেকে ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে আরও দুই সহযোগীর সন্ধান পায় পুলিশ। এরপর তাদেরও গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে যোগেন্দ্রনগর-বিদ্যাসাগর এলাকার বাসিন্দা মনোজ রায়ের ছেলে সাগর রায়কে। এছাড়াও বিশাল সাহা ও জুমন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। লালমাটিয়া বিপণি বিতান মার্কেট সোসাইটির কাছ থেকে তিনজনকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ওসি দীপঙ্কর দেবনাথ আরও জানান, এই চক্রের সঙ্গে যুক্ত আরও ৮ থেকে ৯ জনের সন্ধান মিলেছে। তাদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। ধৃতরা মূলত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য সংগ্রহ ও বিক্রির সঙ্গে যুক্ত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাদের অন্য কোনও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যোগ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।

গ্রেফতার হওয়া তিন অভিযুক্তকে সোমবার আদালতে হাজির করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Releated Posts

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক চুরি, উধাও দুই সিলিন্ডার-ইনভার্টার-সোলারের তার

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৪ সেপ্টেম্বর: কমলপুর মহকুমার কচুছড়া থানার কবিরাজ টিলা এলাকার সালেমা কলোনি নং-২ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

Leave a Reply

Scroll to Top