News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল
Image

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর ইংরেজি মাধ্যম স্কুলের খুদে পড়ুয়ারা। সোমবার সকাল থেকে দীর্ঘক্ষণ সড়ক অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয় এবং ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

জানা গেছে, পশ্চিম রাজনগর ইংরেজি মাধ্যম স্কুলে নার্সারি থেকে প্রাথমিক বিভাগ পর্যন্ত বিপুল সংখ্যক পড়ুয়া রয়েছে। অথচ তাঁদের পঠনপাঠনের জন্য বর্তমানে মাত্র তিনজন শিক্ষক রয়েছেন বলে অভিযোগ। পর্যাপ্ত শিক্ষক না থাকায় দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ের পঠনপাঠন ব্যাহত হচ্ছে বলে দাবি পড়ুয়া ও অভিভাবকদের।
শিক্ষক সংকটের দ্রুত সমাধানের দাবিতে এদিন ক্ষুদে পড়ুয়ারা রাস্তায় নেমে আসে। চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। ফলে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। সাধারণ পথচারী থেকে শুরু করে যানবাহন চলাচলেও ব্যাপক সমস্যার সৃষ্টি হয়।

অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে শিক্ষক সংকট চললেও সমস্যা সমাধানে কার্যকর কোনও উদ্যোগ নেওয়া হয়নি। অন্যদিকে পশ্চিম রাজনগর হাই স্কুলেও দীর্ঘদিন ধরে তীব্র শিক্ষক সংকট রয়েছে বলে অভিযোগ। সেখানেও সমস্যা সমাধানে প্রশাসনের তরফে যথাযথ উদ্যোগ না নেওয়ায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বাড়ছিল।

অবরোধের খবর পেয়ে প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে দ্রুত পর্যাপ্ত শিক্ষক নিয়োগের আশ্বাস দেওয়া হয়। প্রশাসনের আশ্বাসের পর পড়ুয়ারা অবরোধ প্রত্যাহার করে নেয়। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।

তবে প্রশাসনের আশ্বাসে আপাতত অবরোধ প্রত্যাহার হলেও ক্ষোভ পুরোপুরি প্রশমিত হয়নি। নির্দিষ্ট সময়ের মধ্যে বিদ্যালয়ের শিক্ষক সংকটের স্থায়ী সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর ও তীব্র আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Releated Posts

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক চুরি, উধাও দুই সিলিন্ডার-ইনভার্টার-সোলারের তার

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৪ সেপ্টেম্বর: কমলপুর মহকুমার কচুছড়া থানার কবিরাজ টিলা এলাকার সালেমা কলোনি নং-২ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

কমলাসাগর ভাদ্রমেলায় গৃহবধূ খুন, তদন্তে মধুপুর পুলিশ ও ফরেনসিক দল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: কমলাসাগর ভাদ্রমেলা প্রাঙ্গণে সুজিতা দাস খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে নয়ন নমকে। ঘটনার তদন্তে রবিবার…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

ফাঁকা বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির অভিযোগ, চাঞ্চল্য

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: ফাঁকা বাড়ির দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে আলমারির লকার ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

Leave a Reply

Scroll to Top