News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের
Image

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম সুব্রত দেবনাথ (২০)। তাঁর বাড়ি মেলাঘর থানার অধীন কলিরামবাড়ি এলাকায়। পিতার নাম প্রদীপ দেবনাথ।

জানা গেছে, উদয়পুরমুখী ৮ নম্বর জাতীয় সড়কের ওয়ারেংবাড়ি এলাকায় একটি লরির চাকা পাংচার হয়ে যাওয়ায় সেটি গত দুদিন ধরে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। লরিটির নম্বর এইচ আর ৩৮ এ সি ২৬১৮। অভিযোগ, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই লরিটি জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকার কারণে ইতিমধ্যেই সেখানে দুর্ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় দুজনের মধ্যে একজন প্রাণে বেঁচে গেলেও একজন আহত হন বলে জানা গেছে।

এরই মধ্যে সোমবার রাতে বিশ্রামগঞ্জ বাজার থেকে বাড়ির উদ্দেশে যাওয়ার পথে সুব্রত দেবনাথ ওই দাঁড়িয়ে থাকা লরিটির সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের পর তিনি লরির নিচে আটকে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। দাঁড়িয়ে থাকা লরিটির কারণে একই এলাকায় পরপর দুর্ঘটনার ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জাতীয় সড়কে বিকল গাড়ি দাঁড় করিয়ে রাখার ক্ষেত্রে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Releated Posts

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026

গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার লোটাস ক্লাব সংলগ্ন শিবনগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরির…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

Leave a Reply

Scroll to Top