News Flash

  • Home
  • দিনের খবর
  • সোনু সুদের বিরুদ্ধে ২০ কোটি টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগ আয়কর দফতরের
Image

সোনু সুদের বিরুদ্ধে ২০ কোটি টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগ আয়কর দফতরের

মুম্বই, ১৮ সেপ্টেম্বর (হি.স) : বলি অভিনেতা সোনু সুদের অফিস ও বাড়িতে হানা দেয় আয়কর দফতর। গত তিনদিনে তাঁর বাড়ি ও অফিসের তল্লাসির পর শনিবার আয়কর বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, ২০ কোটি টাকা আয়কর ফাঁকি দিয়েছেন অভিনেতা।

আয়কর বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র কর ফাঁকিই নয়,একটি ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মের জন্য বিদেশ থেকে ২.১০ কোটি টাকা অনুদান নিয়েছেন তিনি। এর দ্বারা বৈদেশিক অনুদান নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করেছেন সোনু, এমনটাই অভিযোগ। তদন্তে উঠে এসেছে নানা চাঞ্চল্যকর তথ্য। ২০ টি এমন লেনদেনের হদিশ পেয়েছে আয়কর দফতরের অফিসাররা যেখানে ব্যবহার করা হয়েছে ভুয়ো ঠিকানা। এছাড়াও নগদ টাকার বিনিময়ে ইস্যু করা হয়েছে বেশ কয়েকটি চেক। কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যেই বিভিন্ন পেশাগত পারিশ্রমিককে লোন হিসাবে দেখানো হয়েছে বলেও অভিযোগ। সব মিলিয়ে ২০ কোটি টাকা কর ফাঁকি দিয়েছে সোনুর সংস্থা।
সোনুর বিরুদ্ধে অভিযোগ, করোনা অতিমারিতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন সোনু সুদ। রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান এই অভিনেতা। গত বছর জুলাইয়ে একটি নন প্রফিট চ্যারিটি ফাউন্ডেশনের সূচনা করেন অভিনেতা। সেই এনজিওতে এখনও পর্যন্ত অনুদান জমা পড়েছে ১৮ কোটি টাকা। যাঁর মধ্যে ১.৯ কোটি টাকা ব্যবহার করা হলেও বাকি টাকা এখনও রয়েছে সেই সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এই ঘটনায় ইতিমধ্যেই সরব হয়েছে আম আদমি পার্টি ও শিবসেনা।

Releated Posts

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026

দুর্গাপুজোয় সব কমিটি পিছু ১ লক্ষ টাকা অনুদান ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): চলতি বছর রাজ্যের সমস্ত কমিউনিটি দুর্গাপুজো কমিটিকে ১ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা…

ByByNews Desk Sep 8, 2026

বিভিন্ন ক্ষেত্রের চুক্তিভিত্তিক কর্মীদের ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রী অধিকারীর

কলকাতা, ৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি দফতরের অধীন চুক্তিভিত্তিক কর্মীদের মাসিক ভাতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 7, 2026
Scroll to Top