News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে সোনামুড়া কোচিং সেন্টার অপরাজিত চ্যাম্পিয়ন
Image

অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে সোনামুড়া কোচিং সেন্টার অপরাজিত চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারি।। টানা ৬ ম্যাচে লাগাতর জয়। যেমন প্রথম লীগে, তেমনি ফিরতি লিগে। লাগাতার জয়ের সুবাদে সোনামুড়া ক্রিকেট এসোসিয়েশন অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার সোনামুড়া কোচিং সেন্টার ৫ উইকেটে পরাজিত করে বীরবিক্রম ক্লাবকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে। মহকুমার স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত ম্যাচে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে বীরবিক্রম ক্লাব ৯৩ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে রীতেশ নম:‌ ১৯ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯, শুভম দেবনাথ ৩৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ এবং দেবজিৎ বসু ১১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৬ রান। সোনামুড়া কোচিং সেন্টারের পক্ষে রাকিব হাচান (‌৩/‌১৯), রাইহান আহমেদ (‌৩/‌২৯) এবং সাগর দাস (‌২/‌৯) সফল বোলার। জবাবে খেলতে নেমে সোনামুড়া কোচিং সেন্টার ১৪.‌৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে আবু বক্কর চৌধুরি ৪৫ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া দলের পক্ষে সাগর দাস ২৫ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩১ এবং রাইহান আহমেদ ৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৮ রান। বীরবিক্রম ক্লাবের পক্ষে শুভ চন্দ (‌২/‌৩০) সফল বোলার।‌‌‌‌‌

Releated Posts

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026

বিশ্বকাপের অভিজ্ঞতা এশিয়ান গেমসে কাজে লাগবে: আইওএ

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপে ভারতীয় পুরুষ ও মহিলা জাতীয় দলের অংশগ্রহণকে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 17, 2026

ঘরের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে ভারত, নজরে সিন্ধু-আয়ুষ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকাদের নিয়ে ১৭ থেকে ২৩ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে…

ByByNews Desk Aug 16, 2026

ভবিষ্যতে বারাণসী, গোরখপুরে ইউপিটি২০ লিগ: চেয়ারম্যান সঞ্জয় কাপুর

লখনউ, ১৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের ক্রিকেট প্রতিভাকে আরও বড় মঞ্চ দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে বারাণসী, গোরখপুর-সহ রাজ্যের অন্যান্য শহরেও…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top