News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরের হিরাছড়ায় ফিশারি থেকে মাছ চুরির অভিযোগ, আটক ৩
Image

কৈলাসহরের হিরাছড়ায় ফিশারি থেকে মাছ চুরির অভিযোগ, আটক ৩

কৈলাসহর, ৩ অক্টোবর: কৈলাসহরের হিরাছড়া এলাকায় একটি ফিশারি থেকে মাছ চুরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, মাছ ধরতে যাওয়া আটজনের মধ্যে তিনজনকে মাছভর্তি ব্যাগসহ আটক করেন স্থানীয়রা। বাকি পাঁচজন মাছভর্তি ব্যাগ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা যায়, চণ্ডীপুর এলাকার আটজন মৎস্যশিকারি দীর্ঘদিন ধরে কৈলাশহর উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকার ফিশারি ও পুকুরে মালিকদের অনুমতি নিয়ে মাছ ধরার কাজ করতেন। চুক্তি অনুযায়ী মাছ ধরার পর নির্দিষ্ট একটি অংশ পারিশ্রমিক হিসেবে তারা নিতেন এবং বাকি মাছ ফিশারির মালিককে দিয়ে দেওয়া হতো।

অভিযোগ অনুযায়ী, শনিবার ভোররাত প্রায় ৩টা ৫০ মিনিট নাগাদ ওই আটজন হিরাছড়া এলাকার একটি বড় ফিশারিতে মাছ ধরতে যান। পরে ফিশারির মালিক ঘটনাস্থলে পৌঁছালে মৎস্যশিকারিরা জানান, সেদিন ফিশারিতে খুব বেশি মাছ পাওয়া যায়নি। কিছু মাছ মালিককে দেওয়ার পাশাপাশি পারিশ্রমিক হিসেবে কিছু মাছ নিয়ে তারা সেখান থেকে বেরিয়ে যান।

তবে ফিশারির আকার অনুযায়ী এত কম মাছ পাওয়ার বিষয়টি নিয়ে মালিকের সন্দেহ হয়। বিষয়টি নিয়ে পরিচিতদের সঙ্গে আলোচনা করার পর টুকটুকিতে থাকা মাছের ব্যাগ ও জাল নিয়েও সন্দেহ তৈরি হয়। পরে বাবুরবাজার এলাকায় পৌঁছালে স্থানীয় কয়েকজন টুকটুকিটি পরীক্ষা করেন। তখন দুটি জালের সাহায্যে বিপুল পরিমাণ মাছ ধরে ব্যাগে ভরে রাখা হয়েছে বলে অভিযোগ ওঠে।

এরপর পরিস্থিতি বুঝতে পেরে পাঁচজন মৎস্যশিকারি মাছভর্তি ব্যাগ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। অন্যদিকে, মাছভর্তি একটি ব্যাগসহ তিনজনকে আটক করেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, আটক তিনজনের সঙ্গে কোনও ধরনের মারপিট বা অপ্রীতিকর ঘটনা ঘটাননি এলাকার মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি টুকটুকি এবং মাছ ধরার জালও পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি পলাতক পাঁচজনের সন্ধানেও তদন্ত শুরু হয়েছে। ফিশারি থেকে ঠিক কত পরিমাণ মাছ নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল এবং ঘটনায় কার কী ভূমিকা ছিল, তদন্তের পরই তা স্পষ্ট হবে।

Releated Posts

হুমকি ও অসদাচরণের অভিযোগে ধর্মনগর থানায় রাজবাড়ির বাসিন্দারা

ধর্মনগর, ৩ অক্টোবর: একের পর এক হুমকি, রাতে মদ্যপ অবস্থায় গালিগালাজ এবং গাড়িতে অস্ত্রসদৃশ সামগ্রী নিয়ে ঘোরাফেরার অভিযোগে…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

সেকেরকোট দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে এনএসএস – এর বিশেষ শিবিরে রক্তদান, উপস্থিত বিধায়িকা

আগরতলা, ৩ অক্টোবর: শনিবার দুপুরে পিএম শ্রী সেকেরকোট দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে শুরু হল সাত দিনব্যাপী জাতীয় সেবা প্রকল্পের…

ByByReshmi Debnath Oct 3, 2026

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন: ২৭ অক্টোবর থেকে ত্রিপুরায় শুরু এসআইআর, জানালেন দক্ষিণ জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ অক্টোবর: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-২০২৬ নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

নতুননগর বাজার পরিদর্শনে মেয়র দীপক মজুমদার, উদ্বোধন নতুন রাস্তার

আগরতলা, ২ অক্টোবর: আগরতলা শহরের বড়জলা মণ্ডলের ৩ নম্বর ওয়ার্ডের নতুননগর বাজার পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র…

ByByReshmi Debnath Oct 2, 2026

নকল পিস্তলসহ যুবক আটক, তদন্তে পুলিশ

আগরতলা, ২ অক্টোবর: কোমরে পিস্তল নিয়ে আগরতলা টাউন হলের সামনে দাঁড়িয়ে থাকা এক যুবককে আটক করল পূর্ব আগরতলা…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

Leave a Reply

Scroll to Top