News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন: ২৭ অক্টোবর থেকে ত্রিপুরায় শুরু এসআইআর, জানালেন দক্ষিণ জেলার জেলাশাসক
Image

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন: ২৭ অক্টোবর থেকে ত্রিপুরায় শুরু এসআইআর, জানালেন দক্ষিণ জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ অক্টোবর: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-২০২৬ নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে সাংবাদিক সম্মেলন করলেন দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজাদ পি। শুক্রবার সকাল সাড়ে ১০টায় দক্ষিণ জেলা শাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এসআইআর কী এবং এর মাধ্যমে কীভাবে ভোটার তালিকা সংশোধন করা হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন জেলাশাসক।

জেলাশাসক মোহাম্মদ সাজাদ পি বলেন, এসআইআর নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনও কারণ নেই। এটি একটি নিয়মিত প্রক্রিয়া। ভারতের নির্বাচন কমিশন এসআইআর-এর সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে। ২০২৭ সালের ১ জানুয়ারি যোগ্যতার তারিখ নির্ধারণ করা হয়েছে। ত্রিপুরায় এই প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে ২৭ অক্টোবর ২০২৬ থেকে।

তিনি জানান, এসআইআর চলাকালীন কোনও ভোটারের নাম ‘আনম্যাপড’ হিসেবে চিহ্নিত হলে অথবা কোনও যৌক্তিক অসঙ্গতি পাওয়া গেলে সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার বা বিএলও ওই ভোটারের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করবেন। এরপর সংগৃহীত নথি নির্বাচন কমিশনের পোর্টালে আপলোড করে নির্বাচন নিবন্ধন আধিকারিক-এর বিবেচনার জন্য উপস্থাপন করা হবে।

ভোটারদের সুবিধার জন্য বিশেষ হেল্প ডেস্ক ও শিবিরের ব্যবস্থাও করা হবে বলে জানান জেলাশাসক। নাইট শেল্টারে বসবাসকারী ব্যক্তি, শ্রমিক, দরিদ্র, গৃহহীন ব্যক্তি এবং অন্যান্য যোগ্য নাগরিকদের সুবিধার কথা বিবেচনা করে প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত সংখ্যক হেল্প ডেস্ক ও বিশেষ শিবির স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

জেলাশাসক আরও জানান, নতুন ভোটার এবং যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তাঁরাও ধারাবাহিক হালনাগাদ প্রক্রিয়ার মাধ্যমে ইআরও-এর কাছে আবেদন করতে পারবেন। যোগ্য নাগরিকদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য মুখ্য নির্বাচনী আধিকারিক, জেলা নির্বাচনী আধিকারিক এবং নির্বাচন নিবন্ধন আধিকারিকদের বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, এসআইআর-এর প্রস্তুতি, প্রশিক্ষণ ও ভোটার তালিকা মুদ্রণের কাজ চলবে ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত। এরপর ৬ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করবেন।

১২ ডিসেম্বর ২০২৬ থেকে ১০ জানুয়ারি ২০২৭ পর্যন্ত ভোটকেন্দ্রের যৌক্তিকীকরণ ও পুনর্বিন্যাসের পাশাপাশি খসড়া ভোটার তালিকা প্রকাশের কাজ চলবে। ১১ ডিসেম্বর ২০২৬ থেকে ৯ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত দাবি ও আপত্তি দাখিল করা যাবে।

এরপর নোটিস পর্ব, দাবি ও আপত্তির নিষ্পত্তি শেষে ১৫ ফেব্রুয়ারি ২০২৭ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এছাড়া পরবর্তী যোগ্যতার তারিখ ১ এপ্রিল, ১ জুলাই এবং ১ অক্টোবর ২০২৭-এর জন্যও ইআরও-রা আবেদন গ্রহণ করবেন।

ত্রিপুরায় ২৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এসআইআর প্রক্রিয়ার বিষয়ে সকল যোগ্য নাগরিককে সংশোধিত সময়সূচি সম্পর্কে অবগত থাকার পাশাপাশি বাড়ি বাড়ি যাচাইকরণে বিএলও-দের প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়েছে।

Releated Posts

নতুননগর বাজার পরিদর্শনে মেয়র দীপক মজুমদার, উদ্বোধন নতুন রাস্তার

আগরতলা, ২ অক্টোবর: আগরতলা শহরের বড়জলা মণ্ডলের ৩ নম্বর ওয়ার্ডের নতুননগর বাজার পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র…

ByByReshmi Debnath Oct 2, 2026

নকল পিস্তলসহ যুবক আটক, তদন্তে পুলিশ

আগরতলা, ২ অক্টোবর: কোমরে পিস্তল নিয়ে আগরতলা টাউন হলের সামনে দাঁড়িয়ে থাকা এক যুবককে আটক করল পূর্ব আগরতলা…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বক্সনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

বক্সনগর, ২ অক্টোবর: বক্সনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী অরুণ রুদ্র পালের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

দুর্গাচৌমুহনী নাকায় ফোর্ড গাড়ি থেকে ২৯.৮ কেজি গাঁজা উদ্ধার, আটক চালক

কমলপুর, ২ অক্টোবর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক পাচার রুখতে বড়সড় সাফল্য পেল কমলপুর থানার পুলিশ। শুক্রবার…

ByByReshmi Debnath Oct 2, 2026

Leave a Reply

Scroll to Top