News Flash

  • Home
  • প্রধান খবর
  • মোদী সরকারের ঐতিহাসিক সাফল্য, তুরস্ক থেকে মাদক পাচার চক্রের ‘কিংপিন’ নবপ্রীত সিংকে ফেরানোয় শাহর প্রশংসা
Image

মোদী সরকারের ঐতিহাসিক সাফল্য, তুরস্ক থেকে মাদক পাচার চক্রের ‘কিংপিন’ নবপ্রীত সিংকে ফেরানোয় শাহর প্রশংসা

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): তুরস্ক থেকে মাদক পাচার চক্রের অন্যতম প্রধান অভিযুক্ত নবপ্রীত সিংকে ভারতে ফিরিয়ে আনার ঘটনাকে ‘ঐতিহাসিক মাইলফলক’ হিসেবে উল্লেখ করে মোদী সরকারের প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ শাহ জানান, তুরস্কের নাগরিকত্ব নেওয়ার সময় নবপ্রীত সিং ‘নবাব ভির্ক’ নামে ভুয়ো পরিচয় ব্যবহার করেছিলেন।

শাহ বলেন, আফগানিস্তান থেকে ভারতে হেরোইন ও মেথামফেটামিন পাচার চালিয়ে যাচ্ছিলেন নবপ্রীত। ভারতীয় তদন্তকারী সংস্থাগুলি দীর্ঘ অনুসন্ধানের পর তাঁর আসল পরিচয় শনাক্ত করে এবং তুরস্ক থেকে তাঁকে দেশে ফেরানোর ব্যবস্থা করে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভারতে ফেরানোর পর মাদক পাচারসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত নবপ্রীত সিংকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। এই অভিযানে যুক্ত সমস্ত তদন্তকারী সংস্থাকে অভিনন্দন জানান তিনি। শাহ আরও বলেন, ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে প্রতিটি মাদক পাচারকারী চক্র ধ্বংস করার বিষয়ে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে চলতি বছরের এপ্রিলে গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী ও মাদক পাচারের সন্দেহভাজন মহম্মদ সেলিম ডোলাকে তুরস্ক থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছিল। মে মাসে দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-র সমন্বয়ে ৩৫৮ কেজি হেরোইন উদ্ধারের একটি বড় মাদক মামলায় অভিযুক্ত পলাতক প্রভদীপ সিংকেও আজারবাইজান থেকে ভারতে ফিরিয়ে আনা হয়।

ভারত ও তুরস্কের মধ্যে ২০০১ সালে প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়, যা ২০০২ সালের জুনে কার্যকর হয়। এই চুক্তির আওতায় সন্ত্রাসবাদ ও অন্যান্য গুরুতর অপরাধে অভিযুক্ত পলাতকদের একে অপরের দেশে হস্তান্তরের সুযোগ রয়েছে। এ ধরনের ক্ষেত্রে ইন্টারপোলের রেড নোটিস-সহ নির্দিষ্ট আন্তর্জাতিক প্রক্রিয়াও ব্যবহার করা হয়।

Releated Posts

মুম্বইয়ে সিজেপি-র বিক্ষোভ, মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি

মুম্বই, ২ অক্টোবর : ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন কমিশনের কার্যপ্রণালী নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ…

ByBySandeep Biswas Oct 2, 2026

এসআইআর-এ বাদ পড়া ভোটারদের খুঁজতে বাড়ি বাড়ি যাবে বিএলও

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২ অক্টোবর: বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যেই ভোটার তালিকা…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বিশ্বশান্তিতে ভারতের বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর হয়ে উঠেছে দেশ: অমিত শাহ

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বশান্তির ক্ষেত্রে একটি “বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর” হিসেবে উঠে এসেছে বলে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

Leave a Reply

Scroll to Top