News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হুমকি ও অসদাচরণের অভিযোগে ধর্মনগর থানায় রাজবাড়ির বাসিন্দারা
Image

হুমকি ও অসদাচরণের অভিযোগে ধর্মনগর থানায় রাজবাড়ির বাসিন্দারা

ধর্মনগর, ৩ অক্টোবর: একের পর এক হুমকি, রাতে মদ্যপ অবস্থায় গালিগালাজ এবং গাড়িতে অস্ত্রসদৃশ সামগ্রী নিয়ে ঘোরাফেরার অভিযোগে ধর্মনগরের রাজবাড়ি এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে শুক্রবার সন্ধ্যায় একাধিক স্থানীয় বাসিন্দা ধর্মনগর থানায় গিয়ে ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে মৌখিক অভিযোগ জানান।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রেলস্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা সুরজ দেব ওরফে রাহুল গত দুই থেকে তিন মাস ধরে ফোনের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে হুমকি দিয়ে আসছেন। পাশাপাশি, রাতের বেলায় মদ্যপ অবস্থায় এলাকায় অশালীন আচরণ এবং অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

বাসিন্দাদের আরও অভিযোগ, ওই ব্যক্তি একটি গাড়িতে অস্ত্রসদৃশ সামগ্রী নিয়ে এলাকায় ঘোরাফেরা করেন। এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বলে দাবি অভিযোগকারীদের।

অভিযোগকারীদের দাবি, ধর্মনগরের বর্তমান বিধায়ক এবং বিজেপির নাম ব্যবহার করে ওই ব্যক্তি এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও দাবি করেছেন তাঁরা। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও বিস্তারিত কোনও বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন রাজবাড়ি এলাকার বাসিন্দারা। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।

একইসঙ্গে আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসনের মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। এখন অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন রাজবাড়ি এলাকার বাসিন্দারা।

Releated Posts

সেকেরকোট দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে এনএসএস – এর বিশেষ শিবিরে রক্তদান, উপস্থিত বিধায়িকা

আগরতলা, ৩ অক্টোবর: শনিবার দুপুরে পিএম শ্রী সেকেরকোট দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে শুরু হল সাত দিনব্যাপী জাতীয় সেবা প্রকল্পের…

ByByReshmi Debnath Oct 3, 2026

কৈলাসহরের হিরাছড়ায় ফিশারি থেকে মাছ চুরির অভিযোগ, আটক ৩

কৈলাসহর, ৩ অক্টোবর: কৈলাসহরের হিরাছড়া এলাকায় একটি ফিশারি থেকে মাছ চুরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, মাছ…

ByByReshmi Debnath Oct 3, 2026

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

Leave a Reply

Scroll to Top