News Flash

  • Home
  • দেশ
  • পাঞ্জাব কংগ্রেসের নতুন সভাপতি পারগট সিং, নেতৃত্বকে ধন্যবাদ
Image

পাঞ্জাব কংগ্রেসের নতুন সভাপতি পারগট সিং, নেতৃত্বকে ধন্যবাদ

চণ্ডীগড়, ৩ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন ভারতীয় হকি অধিনায়ক ও অলিম্পিয়ান পারগট সিংকে পাঞ্জাব প্রদেশ কংগ্রেস কমিটির নতুন সভাপতি হিসেবে নিয়োগ করায় দলের শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানালেন তিনি।

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পারগট সিং রাজা অমরিন্দর সিং ওয়ারিংয়ের স্থলাভিষিক্ত হয়েছেন। চার বছরেরও বেশি সময় পাঞ্জাব কংগ্রেসের নেতৃত্বে ছিলেন লুধিয়ানা থেকে নির্বাচিত সাংসদ ওয়ারিং।

পারগট সিং সমাজমাধ্যমে এক পোস্টে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, কে সি বেণুগোপাল, পাঞ্জাব কংগ্রেসের ইনচার্জ সচিন পাইলট এবং দলের অন্যান্য প্রবীণ নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, পাঞ্জাবে কংগ্রেসকে আরও শক্তিশালী করতে এবং রাজ্যের মানুষের সেবা করতে সম্পূর্ণ নিষ্ঠা ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করবেন। দলের সাংগঠনিক সমস্যা ও অভ্যন্তরীণ মতপার্থক্য মোকাবিলার সময়েই তাঁর হাতে এই নতুন দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।

এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সাংসদ চরণজিৎ সিং চান্নি পারগট সিংকে রাজ্য কংগ্রেস সভাপতি করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। ওয়ারিংয়ের নেতৃত্বে কংগ্রেস রাজ্যে ক্ষমতায় ফিরতে পারবে না বলে এর আগে প্রায় ৯০ জন সাংসদ ও বিধায়ক-সহ রাজ্য নেতারা দলের কেন্দ্রীয় নেতৃত্বকে বার্তা দিয়েছিলেন।

ওয়ারিংও তাঁর উত্তরসূরিকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

১৯৬৫ সালের ৫ মার্চ জলন্ধর জেলার মিঠাপুর গ্রামে জন্ম পারগট সিং ভারতীয় হকির অন্যতম বিশিষ্ট ডিফেন্ডার হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি ১৯৯২ সালের বার্সেলোনা এবং ১৯৯৬ সালের আটলান্টা অলিম্পিকে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেন এবং দুই প্রতিযোগিতাতেই জাতীয় দলের অধিনায়ক ছিলেন।

আন্তর্জাতিক হকি থেকে অবসর নেওয়ার পর তিনি পাঞ্জাবে ক্রীড়া প্রশাসন ও সরকারি দায়িত্বে যুক্ত হন। ২০১২ সালের বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের প্রার্থী হিসেবে জলন্ধর ক্যান্টনমেন্ট কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়। ২০১৬ সালে কংগ্রেসে যোগ দিয়ে ২০১৭ ও ২০২২ সালের বিধানসভা নির্বাচনেও তিনি ওই কেন্দ্র থেকে জয়ী হন।

চরণজিৎ সিং চান্নির নেতৃত্বাধীন কংগ্রেস সরকারে পারগট সিং শিক্ষামন্ত্রী ও ক্রীড়ামন্ত্রী-সহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমারকে নিয়ে বিরোধীদের প্রতিবাদ, কংগ্রেসকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের প্রতিবাদকে ঘিরে কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটকে তীব্র…

ByByNews Desk Oct 3, 2026

‘কংগ্রেসকে শক্তিশালী করতে দৃঢ়ভাবে কাজ করব’, নতুন দায়িত্বের পর অজয় রাই

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হলেও দলের নির্দেশ মেনে একজন ‘নিষ্ঠাবান সৈনিক’…

ByByNews Desk Oct 3, 2026

উত্তরপ্রদেশ কংগ্রেসের নতুন সভানেত্রী আরাধনা মিশ্র মোনা, ২০২৭-এ রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির নবনিযুক্ত সভানেত্রী আরাধনা মিশ্র মোনা শনিবার দলের শীর্ষ নেতৃত্বকে কৃতজ্ঞতা জানিয়ে…

ByByNews Desk Oct 3, 2026

মতপার্থক্যের কারণে জি২০ বাণিজ্য বৈঠকে ঐকমত্যের নথি হয়নি: পীযূষ গয়াল

শিকাগো, ৩ অক্টোবর (আইএএনএস): কয়েকটি দেশের মধ্যে মতপার্থক্যের কারণে জি২০ বাণিজ্যমন্ত্রীদের বৈঠকে কোনও ঐকমত্যের নথি গ্রহণ করা সম্ভব…

ByByNews Desk Oct 3, 2026

Leave a Reply

Scroll to Top