News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র
Image

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিপিআইএম। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন দলের রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

এদিন তিনি বলেন, ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে ব্যস্ত থাকার কারণে পুরসভা নির্বাচন নিয়ে এখনও বিস্তারিত আলোচনা করার সুযোগ হয়নি। তবে পরিস্থিতি আরও স্পষ্ট হলে দল ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রস্তুতি নেবে।

নগর উন্নয়ন প্রসঙ্গে জিতেন্দ্র চৌধুরী বলেন, নগর মানে শুধু পরিকাঠামো, রাস্তাঘাট, পানীয় জল কিংবা বিদ্যুৎ নয়। এর সঙ্গে নগর সভ্যতা, নগর জীবনের সামাজিক ও সাংস্কৃতিক দিকও জড়িত। তাঁর অভিযোগ, গত সাড়ে আট বছরে রাজ্যে এই বিষয়গুলির যথেষ্ট অবনতি হয়েছে।

তিনি বলেন, সরকারি অর্থ খরচের দাবি করা হলেও আগরতলা শহরসহ বিভিন্ন নগর এলাকায় রাস্তা, গলি ও নিকাশি ব্যবস্থার দুরবস্থা এখনও রয়েছে। সামান্য বৃষ্টি হলেই বিভিন্ন এলাকায় জল জমে যাচ্ছে। বারবার উন্নয়নের লক্ষ্যমাত্রা ঘোষণা করা হলেও তা পূরণ হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। নতুন করে গড়ে ওঠা শহরগুলিতেও একই ধরনের সমস্যা দেখা যাচ্ছে বলে দাবি তাঁর।

পাশাপাশি গত সাড়ে আট বছরে রাজ্যে রাজনৈতিক, সামাজিক ও আইনশৃঙ্খলাজনিত বিশৃঙ্খলা তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন জিতেন্দ্র চৌধুরী। তাঁর দাবি, বিভিন্ন ক্ষেত্রে জোর করে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। জমি কেনাবেচা থেকে শুরু করে বাড়িঘর মেরামত এবং ইট, সিমেন্টসহ নির্মাণসামগ্রী কেনার ক্ষেত্রেও কমিশন দেওয়ার জন্য মানুষকে চাপের মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

জিতেন্দ্র চৌধুরী বলেন, এই পরিস্থিতিতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। কীভাবে এই অবস্থা থেকে বেরিয়ে আসা যায় এবং মানুষকে ঐক্যবদ্ধ করে একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠা করা যায়, সেই বিষয়গুলিই নির্বাচনী প্রচারে মানুষের সামনে তুলে ধরবে সিপিআইএম।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

Leave a Reply

Scroll to Top