News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভিসি নির্বাচনে ৪৭০-এর বেশি কমিটিতে জয়ের দাবি মথার
Image

ভিসি নির্বাচনে ৪৭০-এর বেশি কমিটিতে জয়ের দাবি মথার

আগরতলা, ৩ অক্টোবর: ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন নিয়ে পর্যালোচনা বৈঠক করল তিপরা মথা। বৈঠক শেষে দলের নেতৃত্বের দাবি, ৪৭০টিরও বেশি ভিলেজ কমিটিতে জয় পেতে চলেছে তিপরা মথা। পাশাপাশি এনডিএ-র হিসাবে অন্তত ৫০০টি ভিলেজ কমিটি তাদের দখলে থাকবে বলেও দাবি করা হয়েছে।

পর্যালোচনা বৈঠক শেষে মথা নেতৃত্ব জানান, ইতিমধ্যেই প্রায় ২০০টি ভিলেজ কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাদের দখলে এসেছে। নির্বাচনের ফলাফলের পর তিপ্রা মথার হাতে কমপক্ষে ৪৭০টি ভিলেজ কমিটি থাকবে বলে তারা আশা করছেন।

দলের পক্ষ থেকে আরও দাবি করা হয়, এনডিএ-র হিসাবে কমপক্ষে ৫০০টি ভিলেজ কমিটি তাদের দখলে আসবে। তবে চূড়ান্ত ফলাফল গণনার পরই স্পষ্ট হবে বলে জানানো হয়েছে।

গণনা পর্ব যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে বিষয়েও নির্বাচন কমিশন এবং স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে মথা। দলের নেতৃত্ব জানান, গণনার দিন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা শাসক (ডিএম), পুলিশ সুপার (এসপি) এবং সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

Releated Posts

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026

লিচুবাগানের দশমীঘাট পুকুরে ব্যক্তির মৃতদেহ উদ্ধার

আগরতলা, ৩ অক্টোবর: লিচুবাগানের ঘোষপাড়া এলাকার দশমীঘাট পুকুর থেকে রূপক পাল নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

শ্রমিকদের অধিকার আদায়ে আন্তর্জাতিক ঐক্য জরুরি: শংকর প্রসাদ দত্ত

আগরতলা, ৩ অক্টোবর:  ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়ন্সের ( ডব্লিউএফটিইউ) ৮২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিআইটিইউর রাজ্য দপ্তরে এক…

ByByReshmi Debnath Oct 3, 2026

চুরি যাওয়া ২০টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ৩ অক্টোবর: চুরি যাওয়া ২০টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল আমতলী থানার পুলিশ। পাশাপাশি,…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

Leave a Reply

Scroll to Top