News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক
Image

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার থানার অন্তর্গত বেতাগা সাইনবোর্ড এলাকায় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার বিবরণে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক ১টা ২৫ মিনিট নাগাদ সাব্রুম থেকে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল টিআর ০১ বি ১৩৯২ নম্বরের একটি বাস। একই সময়ে টিআর ০৮ এ ৬৭০২ নম্বরের একটি বাইক বীরচন্দ্রনগর বাজার থেকে মুহুরীপুরের দিকে যাচ্ছিল। বেতাগা সাইনবোর্ড এলাকায় পৌঁছালে কোনও কারণে বাস ও বাইকের মধ্যে সংঘর্ষ হয়।

সংঘর্ষের জেরে বাইকচালক জাতীয় সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা। তাঁরা আহত বাইকচালককে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিচয় দীপঙ্কর তালুকদার (৪০) বলে জানা গেছে। তিনি মুহুরীপুর এলাকার বাসিন্দা নিতাই তালুকদারের ছেলে।

দুর্ঘটনার খবর পেয়ে পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিরবাজার থানার পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনায় জড়িত বাস ও বাইকটিও পুলিশি তদন্তের আওতায় রয়েছে বলে জানা গেছে।

বর্তমানে মৃতদেহটি শান্তিরবাজার মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে।

Releated Posts

আন্তর্জাতিক স্তরে নীরমহলকে আরও আকর্ষণীয়করে তুলতে উদ্যোগ নিতে হবে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর: তিনদিনব্যাপী ঐতিহ্যবাহী নীরমহল জল উৎসব আজ থেকে মেলাঘরের রাজঘাটে শুরু হয়েছে। এই উৎসব…

ByByReshmi Debnath Oct 7, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে এনডিএর সাফল্য,  যৌথ সাংবাদিক সম্মেলনে তিপ্রা মথা-বিজেপি-আইপিএফটির ঐক্যের বার্তা

আগরতলা, ৭ অক্টোবর: টিটিএডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনে এনডিএ জোটের সাফল্যকে সামনে রেখে যৌথ সাংবাদিক সম্মেলন করল বিজেপি, তিপ্রা…

ByByReshmi Debnath Oct 7, 2026

আগামীকাল কংগ্রেসের ‘গণতন্ত্র বাঁচাও’ প্রতিবাদ মিছিল, নিশানায় এসআইআর ও মুখ্য নির্বাচন কমিশনার

আগরতলা, ৭ অক্টোবর: দেশজুড়ে কংগ্রেসের ‘গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচির অংশ হিসেবে আগামী ৮ অক্টোবর আগরতলায় প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

স্কুটির ধাক্কায় গুরুতর আহত ৬৫ বছরের বৃদ্ধ, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

আগরতলা, ৭ অক্টোবর: স্কুটির ধাক্কায় গুরুতর আহত হলেন ৬৫ বছর বয়সি এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয়…

ByByReshmi Debnath Oct 7, 2026

Leave a Reply

Scroll to Top