News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শ্রমিকদের অধিকার আদায়ে আন্তর্জাতিক ঐক্য জরুরি: শংকর প্রসাদ দত্ত
Image

শ্রমিকদের অধিকার আদায়ে আন্তর্জাতিক ঐক্য জরুরি: শংকর প্রসাদ দত্ত

আগরতলা, ৩ অক্টোবর:  ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়ন্সের ( ডব্লিউএফটিইউ) ৮২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিআইটিইউর রাজ্য দপ্তরে এক সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে, শংকর প্রসাদ দত্ত-সহ অন্যান্য শ্রমিক নেতা ও সংগঠনের প্রতিনিধিরা।

সভায় বক্তব্য রাখতে গিয়ে শংকর প্রসাদ দত্ত বলেন, সভ্যতার বিকাশে শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশে দেশে শ্রমিকরা নিজেদের মালিক ও ব্যবস্থাপনার বিরুদ্ধে অধিকার আদায়ের জন্য লড়াই করে আসছেন। তবে শুধুমাত্র একটি দেশের শ্রমিকদের আন্দোলনের মাধ্যমে বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের সমস্যার সমাধান সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, একটি সুখী ও সুন্দর সমাজ এবং শোষণমুক্ত সমাজব্যবস্থা গড়ে তুলতে হলে সারা বিশ্বের শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। বিশ্বব্যাপী শোষণের বিরুদ্ধে শ্রমজীবীদের আন্তর্জাতিক ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

শংকর প্রসাদ দত্ত বলেন, সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে সামিল হতে হবে। শুধুমাত্র আবেদন-নিবেদনের মাধ্যমে শ্রমিকদের অধিকার আদায় করা সম্ভব নয়। অধিকার আদায়ের জন্য বৃহত্তর জনগণকে সঙ্গে নিয়ে শোষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, ডব্লিউএফটিইউ -র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতিরোধী লড়াইকে সমন্বিত করে সকলকে সামিল করার আহ্বান জানানো হয়েছে। আন্তর্জাতিক স্তরে শ্রমিকদের ঐক্য ও কার্যকর আন্দোলনের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার নিয়েও আলোচনা করেন তিনি। শংকর প্রসাদ দত্ত বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিকে মানবজাতির কল্যাণে কাজে লাগাতে হবে, একচেটিয়া সম্পদের মালিকদের স্বার্থে নয়।

গত একশো থেকে দুইশো বছরে বিজ্ঞানের ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে এবং একবিংশ শতাব্দীতে প্রযুক্তির ক্ষেত্রে আরও বড় পরিবর্তন এসেছে। এই অগ্রগতির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় শ্রমিকদের অধিকার, আন্তর্জাতিক শ্রমিক ঐক্য, শোষণের বিরুদ্ধে আন্দোলন এবং বিজ্ঞান ও প্রযুক্তির জনকল্যাণমূলক ব্যবহারের মতো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

Releated Posts

ভিসি নির্বাচনে ৪৭০-এর বেশি কমিটিতে জয়ের দাবি মথার

আগরতলা, ৩ অক্টোবর: ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন নিয়ে পর্যালোচনা বৈঠক করল তিপরা মথা। বৈঠক শেষে দলের নেতৃত্বের দাবি,…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

লিচুবাগানের দশমীঘাট পুকুরে ব্যক্তির মৃতদেহ উদ্ধার

আগরতলা, ৩ অক্টোবর: লিচুবাগানের ঘোষপাড়া এলাকার দশমীঘাট পুকুর থেকে রূপক পাল নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

চুরি যাওয়া ২০টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ৩ অক্টোবর: চুরি যাওয়া ২০টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল আমতলী থানার পুলিশ। পাশাপাশি,…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

হুমকি ও অসদাচরণের অভিযোগে ধর্মনগর থানায় রাজবাড়ির বাসিন্দারা

ধর্মনগর, ৩ অক্টোবর: একের পর এক হুমকি, রাতে মদ্যপ অবস্থায় গালিগালাজ এবং গাড়িতে অস্ত্রসদৃশ সামগ্রী নিয়ে ঘোরাফেরার অভিযোগে…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

Leave a Reply

Scroll to Top