News Flash

  • Home
  • খেলা
  • আমবাসায় ক্রিকেট : জয়ের হ্যাটট্রিক করে ঐকতান শীর্ষে
Image

আমবাসায় ক্রিকেট : জয়ের হ্যাটট্রিক করে ঐকতান শীর্ষে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারি।। জয়ের হ্যাটট্রিক ঐকতানের। টানা তিন ম্যাচে জয়ী হওয়ার সুবাদে ঐকতান আপাতত বাকি চার দলকে ছাপিয়ে লীগ তালিকায় শীর্ষে উঠে এসেছে। ‌ খেলা ছিল আমবাসা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৫ লীগ ক্রিকেট টুর্নামেন্ট। দশমীঘাট গ্রাউন্ডে ম্যাচ, ঐকতান ক্লাব বনাম নব দিগন্ত ক্লাবের মধ্যে। সকালে ম্যাচ  শুরুতে টস জিতে ঐকতান ক্লাব প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়। ৪৫ ওভারের ম্যাচে ঐকতান ক্লাব ২৮.২ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে‌। দলের পক্ষে সুজয় দেবনাথের ২১ রান এবং নয়ন সর্মার অপরাজিত ১৭ রান উল্লেখ করার মতো। নব দিগন্ত ক্লাবের শুভঙ্কর দাস চারটি এবং অধিনায়ক রাজেশ পাল তিনটি উইকেট পেয়েছে। এছাড়া রোহন পাল, বিজয় রুদ্র পাল ও আকাশ দেববর্মা পেয়েছে একটি করে উইকেট।  পাল্টা ব্যাট করতে নেমে নবদিগন্ত ক্লাব অনেকটা ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয়। ২৩.৩ ওভার খেলে ৭২ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে বিজয় রুদ্র পালের ২১ এবং জ্যাম দেববর্মার ১৪ রান ছাড়া অন্যদের কেও এক/দুইয়ের বেশি রান করতে পারেনি। দল অতিরিক্ত পেয়েছিল ২৪ রান। সুজয় দেবনাথ ২১ রানের বিনিময়ে একাই সাতটি উইকেট দখল করে দলের জয় ত্বরান্বিত করে নেয়। সঙ্গত কারণে সুজয়ের হাতেই আসে প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাব। এছাড়া, নয়ন শর্মা, শুভ্রজিৎ ভৌমিক ও শুভদীপ শর্মা পেয়েছে একটি করে উইকেট।

Releated Posts

এশিয়ান গেমস ট্রায়ালসে তাৎক্ষণিক স্বস্তি পেলেন না ভিনেশ ফোগাট, অন্তর্বর্তী নির্দেশে অনীহা দিল্লি হাইকোর্টের

নয়াদিল্লি, ১৮ মে (আইএএনএস) : আসন্ন এশিয়ান গেমসের নির্বাচনী ট্রায়ালসে অংশগ্রহণের অনুমতি চেয়ে আবেদন করলেও তাৎক্ষণিক কোনও স্বস্তি…

ByBySandeep Biswas May 18, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top