News Flash

  • Home
  • দেশ
  • সিসোদিয়ার বিরুদ্ধে পদক্ষেপ বুঝিয়ে দিচ্ছে বিরোধীদের চুপ করিয়ে রাখার চেষ্টা করছে কেন্দ্র : সঞ্জয় রাউত
Image

সিসোদিয়ার বিরুদ্ধে পদক্ষেপ বুঝিয়ে দিচ্ছে বিরোধীদের চুপ করিয়ে রাখার চেষ্টা করছে কেন্দ্র : সঞ্জয় রাউত

নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফের তোপ দাগলেন শিবসেনা নেতা (উদ্ধব ঠাকরে) সঞ্জয় রাউত। এবার দিল্লির উপ-মুখ্যমন্ত্রী তথা আপ নেতা মনীশ সিসোদিয়ার গ্রেফতারি প্রসঙ্গে সঞ্জয় রাউত বলেছেন, সিসোদিয়ার বিরুদ্ধে পদক্ষেপ বুঝিয়ে দিচ্ছে বিরোধীদের চুপ করিয়ে রাখার চেষ্টা করছে কেন্দ্র। প্রসঙ্গত, রবিবার রাতেই দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছে সিবিআই।

এ প্রসঙ্গে সোমবার সঞ্জয় রাউত বলেছেন, মনীশ সিসোদিয়ার বিরুদ্ধে পদক্ষেপ বুঝিয়ে দিচ্ছে বিরোধীদের চুপ করিয়ে রাখার চেষ্টা করছে কেন্দ্র। মহারাষ্ট্র, ঝাড়খন্ড অথবা দিল্লিই হোক, কেন্দ্রই ইডি এবং সিবিআইকে অপব্যবহার করে বিরোধী নেতাদের জেলে পাঠিয়ে অথবা আত্মসমর্পণ করতে বাধ্য করছে। সিসোদিয়া, নবাব মালিক, অনিল দেশমুখ এবং আমি নিজেও… বিজেপিতে কি দ্রষ্টা আছে?এদিকে, সোমবারই সিসোদিয়ার গ্রেফতারি প্রসঙ্গে এক টুইট বার্তায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছেন, “আমাকে বলা হয়েছে, বেশিরভাগ সিবিআই অফিসার মনীশের গ্রেফতারের বিরুদ্ধে ছিলেন। তাঁদের সকলেরই মনীশের প্রতি বিপুল শ্রদ্ধা রয়েছে এবং তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ নেই। কিন্তু তাঁকে গ্রেফতারের জন্য রাজনৈতিক চাপ এত বেশি ছিল যে তাদের তাদের রাজনৈতিক প্রভুদের কথা মানতে হয়েছিল।

Releated Posts

পাঞ্জাব ভোটের আগে রাজনৈতিক দলগুলিতে অনুপ্রবেশের ছক আইএসআই-এর? গোয়েন্দাদের সতর্কবার্তা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মূলধারার রাজনৈতিক দলগুলিতে খালিস্তানপন্থী সমর্থকদের অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা…

ByByNews Desk Aug 4, 2026

মন্ত্রীদের ছেলেদের ‘হানিট্র্যাপে’ ফেলার ছক? জইশ-যোগে ধৃত চক্রের তদন্তে নতুন তথ্য, খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ এসটিএফ

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-যোগের সন্দেহভাজন একটি মডিউলের তদন্তে…

ByByNews Desk Aug 4, 2026

নীতীশ কুমার মুখ্যমন্ত্রী থাকলে বাঁকিপুরে বিজেপি হারত না, দাবি জেডিইউ বিধায়ক অনন্ত সিংহের

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপির পরাজয়ের জন্য নেতৃত্ব পরিবর্তনকেই দায়ী করলেন জনতা দল (ইউনাইটেড)-এর…

ByByNews Desk Aug 4, 2026

ফরিদাবাদের স্কুলে নৃশংস খুন, শিক্ষিকাকে ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাত; অভিযুক্ত গ্রেফতার

ফরিদাবাদ, ৪ আগস্ট (আইএএনএস): হরিয়ানার ফরিদাবাদে এক বেসরকারি স্কুল চত্বরে ২৯ বছর বয়সি এক শিক্ষিকাকে প্রকাশ্যে নৃশংসভাবে খুনের…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top