News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পশ্চিম থানার নাকের ডগায় বটতলা মহাশ্মশান থেকে অটোরিকশা চুরি, ২৪ ঘণ্টা পরও মেলেনি হদিস
Image

পশ্চিম থানার নাকের ডগায় বটতলা মহাশ্মশান থেকে অটোরিকশা চুরি, ২৪ ঘণ্টা পরও মেলেনি হদিস

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: পশ্চিম থানার নাকের ডগায় বটতলা মহাশ্মশান এলাকা থেকে অটোরিকশা চুরির অভিযোগ উঠেছে। অভিযোগ, শ্মশানে এক আত্মীয়ের শেষকৃত্যে যোগ দিতে গিয়ে বাইরে রাখা অটোরিকশাটি চুরি হয়ে যায়। ঘটনার পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও অটোরিকশাটির কোনও হদিস মেলেনি বলে দাবি মালিকের। অটো উদ্ধারের আশায় বারবার থানার দ্বারস্থ হতে হচ্ছে তাঁকে।

জানা গেছে, বটতলা এলাকার বাসিন্দা ওই ব্যক্তি তাঁর এক আত্মীয়ের শেষকৃত্যে যোগ দিতে বটতলা মহাশ্মশানে যান। আত্মীয়ের মরদেহ নিয়ে শ্মশানের ভিতরে যাওয়ার কারণে অটোরিকশাটি বাইরে রেখে যান তিনি। সেই সময় বৃষ্টি শুরু হয়। শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শেষ করে বৃষ্টি কিছুটা কমলে তিনি বাইরে এসে দেখেন, তাঁর অটোরিকশাটি আর সেখানে নেই।

এরপর আশপাশে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও অটোরিকশাটির সন্ধান না পেয়ে তিনি সঙ্গে সঙ্গে বটতলা আউটপোস্টে বিষয়টি জানান। পরে পশ্চিম থানায় গিয়ে লিখিত অভিযোগও দায়ের করেন বলে জানান তিনি। তবে ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও অটোরিকশাটি উদ্ধার করা সম্ভব হয়নি বলে অভিযোগ তাঁর। চুরি যাওয়া অটোরিকশাটির নম্বর টিআর০১এন২৫১৫। অটোরিকশাটি তাঁর পরিবারের আয়ের অন্যতম প্রধান মাধ্যম বলে জানান মালিক। তাঁর স্ত্রী সুগার, প্রেসার ও হৃদরোগের সমস্যায় ভুগছেন এবং নিয়মিত ওষুধের প্রয়োজন হয় বলেও জানান তিনি। অটো না চালাতে পারলে সংসারের দৈনন্দিন খরচ চালানো কঠিন হয়ে পড়ে বলে তাঁর দাবি।

তিনি আরও জানান, ঋণ নিয়ে অটোরিকশাটি কিনেছিলেন। প্রতি মাসে প্রায় সাত হাজার টাকা কিস্তি দিতে হয়। একদিকে সংসারের খরচ, অন্যদিকে ঋণের কিস্তি ও স্ত্রীর চিকিৎসার খরচ, সব মিলিয়ে অটোরিকশাটি চুরি হয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়েছেন তিনি।

অটো মালিকের অভিযোগ, ঘটনার পর পুলিশের কাছে জানিয়েও এখনও পর্যন্ত আশানুরূপ সহযোগিতা পাননি। শহরের গুরুত্বপূর্ণ একটি এলাকায়, পুলিশের আওতাধীন এলাকার এত কাছ থেকে অটোরিকশা চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

অটোরিকশাটি দ্রুত উদ্ধার করে চোরকে চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মালিক। বর্তমানে তিনি অটো উদ্ধারের আশায় বারবার পশ্চিম থানায় যোগাযোগ করছেন।

………

Releated Posts

মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে বিভিন্ন জটিল রোগের চিকিৎসার আশ্বাস পেয়ে ফিরে গেলেন সাহায্য প্রত্যাশীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর: চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে অতীতে রাজ্যে যা অসম্ভব ছিল বর্তমানে তা সম্ভব হচ্ছে। চিকিৎসা…

ByByReshmi Debnath Sep 23, 2026

ফেস্টিভ্যাল গ্রান্টে বাড়তি বরাদ্দ ৬.১৪ কোটি, নতুন হারে মিলবে উৎসব ভাতা

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: দুর্গাপূজার আগে রাজ্যের সরকারি কর্মী, শ্রমিক, পেনশনভোগী ও অন্যান্য যোগ্য উপভোক্তাদের জন্য ফেস্টিভ্যাল গ্রান্ট ও…

ByByTaniya Chakraborty Sep 23, 2026

ত্রিপুরার প্রভারীর দায়িত্বে মৃগাঙ্ক দেববর্মন, মধ্যপ্রদেশের প্রভারী সাংসদ বিপ্লব

আগরতলা: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বিভিন্ন রাজ্যের…

ByByReshmi Debnath Sep 23, 2026

রাবার গাছ কাটার ক্ষতিপূরণের দাবিতে সড়ক অবরোধ, বিরোধী দলনেতার হস্তক্ষেপে উঠল অবরোধ

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে রাবার গাছ কাটার পরও ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগে অমরপুর–গন্ডাছড়া সড়ক অবরোধ করে…

ByByTaniya Chakraborty Sep 23, 2026

Leave a Reply

Scroll to Top