News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মারধরে জখম যুবক, তিনদিনেও মামলা না নেওয়ার অভিযোগ থানার বিরুদ্ধে
Image

মারধরে জখম যুবক, তিনদিনেও মামলা না নেওয়ার অভিযোগ থানার বিরুদ্ধে

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: কৈলাসহর থানার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার গুরুতর অভিযোগ উঠেছে। প্রচণ্ড মারধরে গুরুতর জখম হয়ে অমিত সরকার নামে এক যুবক তিনদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও হামলাকারীদের বিরুদ্ধে পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ পরিবারের। এমনকি থানায় লিখিত অভিযোগ দায়েরের তিনদিন পরও মামলা রেজিস্ট্রি করা হয়নি বলে দাবি আক্রান্তের মা বিল্ব রানী সরকারের।

ঘটনার সূত্রপাত গত ২০ সেপ্টেম্বর, রবিবার রাতে। গণেশপুজো উপলক্ষে কৈলাসহর শহরের মূল রাজপথের নেতাজি কর্নারে গানের অনুষ্ঠান চলছিল। অভিযোগ, সেই সময় কয়েকজন যুবক হঠাৎ গোবিন্দপুর এলাকার বাসিন্দা অমিত সরকারকে মারধর শুরু করে। বেধড়ক মারধরের পর রক্তাক্ত অবস্থায় অমিতকে রাস্তায় ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায় বলে অভিযোগ।

পরবর্তীতে স্থানীয়রা অমিতকে উদ্ধার করে কৈলাসহরের আরজিএম হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে ঊনকোটি জেলা হাসপাতালে রেফার করেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন অমিত।

অমিতের মা বিল্ব রানী সরকার জানান, তাঁর ছেলেকে এতটাই মারধর করা হয়েছে যে মাথা ফেটে গিয়েছে এবং বুকে গুরুতর আঘাত লেগেছে। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ঊনকোটি জেলা হাসপাতাল থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করা হয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে, ঘটনার পর নিজে কৈলাসহর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে দাবি করেন বিল্ব রানী সরকার। তাঁর অভিযোগ, তিনদিন পেরিয়ে গেলেও পুলিশ এখনও মামলাটি রেজিস্ট্রি করেনি। প্রতিদিন থানায় গিয়ে ওসি তাপস মালাকারের কাছে বিষয়টি জানতে চাইলে তাঁকে বিভিন্ন অজুহাত দেখিয়ে থানা থেকে বের করে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

ঘটনায় আক্রান্তের পরিবার দ্রুত মামলা রেজিস্ট্রি করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। পাশাপাশি অমিতের উন্নত চিকিৎসারও দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

Releated Posts

সোমনাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে দুর্গাপুজোর মণ্ডপ, পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়

কৈলাসহর, ২৪ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার চণ্ডীপুর বিধানসভার শ্রীরামপুরে এ বার দুর্গাপুজোর বিশেষ আকর্ষণ হতে চলেছে সোমনাথ মন্দিরের আদলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগর কলেজে ‘গো-ব্যাক’ স্লোগান ঘিরে উত্তেজনা, ছাত্রনেতার বাবাকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৩ সেপ্টেম্বর: ত্রিপুরার ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজে বিজেপি নেত্রী বর্ণালী গোস্বামীর উপস্থিতিকে কেন্দ্র করে এবিভিপি-র…

ByByReshmi Debnath Sep 23, 2026

‘রাজ্যে নির্বাচনের পরিবেশ নেই, নির্বাচন কমিশন শাসক দলের পক্ষে কাজ করছে’—অভিযোগ আশিস সাহার

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরব হল প্রদেশ কংগ্রেস। বুধবার আগরতলায়…

ByByReshmi Debnath Sep 23, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, গণ্ডাছড়া, ২৩ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে গণ্ডাছড়ায় নির্বাচনী প্রচারে নামল সিপিআইএম। বুধবার সিপিআইএম গণ্ডাছড়া…

ByByReshmi Debnath Sep 23, 2026

ভিলেজ কাউন্সিলের নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে খোয়াই জেলার দুই ব্লক সফরে রাজ্য নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে রাজ্য…

ByByReshmi Debnath Sep 23, 2026

ধর্মনগর বিজেপি জেলা কার্যালয়ে গোষ্ঠীদ্বন্দ্বের বিস্ফোরণ, মারামারিতে আহত একাধিক, বিধায়ক ও তাঁর স্ত্রীকেও হেনস্থার অভিযোগ

ধর্মনগর, ২৩ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে প্রচারের আবহেই ধর্মনগর বিজেপির অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল।…

ByByReshmi Debnath Sep 23, 2026

ছাগল চুরি করে পালানোর সময় দুর্ঘটনা, অটো ও নথিপত্র ফেলে পালাল দুই চোর

আমতলী, ২৩ সেপ্টেম্বর: ছাগল চুরি করে পালানোর সময় দুর্ঘটনার কবলে পড়ল চুরির কাজে ব্যবহৃত একটি যাত্রীবাহী অটো। দুর্ঘটনার…

ByByTaniya Chakraborty Sep 23, 2026

দীর্ঘদিনের দাবির পর চন্দ্রপুর গর্জনটিলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের কাজ শুরু

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: দীর্ঘদিনের দাবির পর অবশেষে উদয়পুরের চন্দ্রপুর গর্জন টিলা এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের কাজ শুরু হতে…

ByByReshmi Debnath Sep 23, 2026

থানা থেকে কয়েকশো মিটার দূরে জুয়ার আসর! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: পূর্ব আগরতলা থানার অদূরে মোটরস্ট্যান্ড এলাকায় প্রকাশ্যে জুয়ার আসর চলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়…

ByByReshmi Debnath Sep 23, 2026

Leave a Reply

Scroll to Top