News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছাগল চুরি করে পালানোর সময় দুর্ঘটনা, অটো ও নথিপত্র ফেলে পালাল দুই চোর
Image

ছাগল চুরি করে পালানোর সময় দুর্ঘটনা, অটো ও নথিপত্র ফেলে পালাল দুই চোর

আমতলী, ২৩ সেপ্টেম্বর: ছাগল চুরি করে পালানোর সময় দুর্ঘটনার কবলে পড়ল চুরির কাজে ব্যবহৃত একটি যাত্রীবাহী অটো। দুর্ঘটনার পর চুরি করা ছাগল ও অটোটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায় দুই চোর। পরে অটোতে তল্লাশি চালিয়ে একটি ড্রাইভিং লাইসেন্সসহ বেশ কিছু নথিপত্র উদ্ধার করেন স্থানীয়রা। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে আমতলী থানার অন্তর্গত শনিটিলা এলাকায়।

জানা গেছে, গত কয়েক বছর ধরে কাঠালতলী এলাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় নিয়মিত ছাগল চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। তবে উপযুক্ত প্রমাণের অভাবে অভিযুক্তরা ধরা পড়ছে না বলেও দাবি এলাকাবাসীর।

অন্যান্য দিনের মতো বুধবার দুপুরেও কাঠালতলী এলাকার বাসিন্দা সজল মণ্ডলের একটি ছাগল চুরি করে টিআর ০১ জি ২৪৪৮ নম্বরের যাত্রীবাহী অটোতে করে পালিয়ে যাচ্ছিল দুই ব্যক্তি। বিষয়টি নজরে পড়ে ছাগলের মালিক সজল মণ্ডলের। এরপর তিনি স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে বাইকে করে অটোটির পিছু ধাওয়া করেন।

ধাওয়ার সময় শনিটিলা এলাকায় একটি বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি উল্টে যায়। তখন অটোতে থাকা দুই ব্যক্তি চুরি করা ছাগল ও অটোটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়।

এরপর সজল মণ্ডল ও স্থানীয়রা অটোটিতে তল্লাশি চালিয়ে চুরি যাওয়া ছাগলটি উদ্ধার করেন। পাশাপাশি অটোর ভিতর থেকে একটি ড্রাইভিং লাইসেন্সসহ বেশ কিছু নথিপত্র পাওয়া যায়। স্থানীয়দের দাবি, উদ্ধার হওয়া ড্রাইভিং লাইসেন্সে রাজকুমার সাহা নামে এক ব্যক্তির ছবি ও পরিচয় রয়েছে। তাঁর বাড়ি আগরতলার প্রতাপগড় এলাকায় বলে জানা গেছে।

ঘটনার খবর দেওয়া হয় আমতলী থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত অটোটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে ছাগলের মালিক সজল মণ্ডল আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় এর আগেও একাধিক ছাগল চুরির ঘটনা ঘটেছে। তাই ঘটনার সঠিক তদন্ত করে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করার দাবি জানিয়েছেন ছাগলের মালিকসহ এলাকাবাসী। তাঁদের দাবি, পুলিশ কঠোর পদক্ষেপ নিলে এলাকায় ছাগল চুরির আতঙ্ক অনেকটাই কমবে।

Releated Posts

দীর্ঘদিনের দাবির পর চন্দ্রপুর গর্জনটিলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের কাজ শুরু

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: দীর্ঘদিনের দাবির পর অবশেষে উদয়পুরের চন্দ্রপুর গর্জন টিলা এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের কাজ শুরু হতে…

ByByReshmi Debnath Sep 23, 2026

থানা থেকে কয়েকশো মিটার দূরে জুয়ার আসর! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: পূর্ব আগরতলা থানার অদূরে মোটরস্ট্যান্ড এলাকায় প্রকাশ্যে জুয়ার আসর চলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়…

ByByReshmi Debnath Sep 23, 2026

শারদ উৎসবের আগে যানজট নিয়ন্ত্রণে মহারাজগঞ্জ বাজারের ব্যবসায়ীদের সঙ্গে ট্রাফিক পুলিশের বৈঠক

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: আসন্ন দুর্গাপূজা ও সামগ্রিকভাবে শহরের যান চলাচল ব্যবস্থা আরও সুষ্ঠু করতে নতুন উদ্যোগ নিল আগরতলা…

ByByTaniya Chakraborty Sep 23, 2026

এক বছর ধরে বিকল ট্রান্সফরমার, সোনামুড়া-কাঠালিয়া সড়ক অবরোধ এলাকাবাসীর

সোনামুড়া, ২৩ সেপ্টেম্বর: দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ট্রান্সফরমার বিকল হয়ে পড়ে থাকার অভিযোগে সোনামুড়া-কাঠালিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন…

ByByReshmi Debnath Sep 23, 2026

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026

ফ্লিপকার্টের পণ্যবাহী কন্টেইনারে ২,২৫০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, গ্রেফতার চালক

আগরতলা, ২২ সেপ্টেম্বর: রুটিন তল্লাশি ও নেশাবিরোধী অভিযানের মধ্যেই ফের অনলাইন পণ্যবাহী কন্টেইনারে নেশার সামগ্রী পাচারের চেষ্টা ভেস্তে…

ByByReshmi Debnath Sep 22, 2026

Leave a Reply

Scroll to Top